অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর! একধাক্কায় বেতন বাড়তে পারে ১.২২ লক্ষ টাকা পর্যন্ত?

শুরু হয়ে গেল তোড়জোড়! আগামী ৭ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে অষ্টম পে কমিশন নিয়ে স্টেকহোল্ডারদের সাথে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক।

কী এই 'Fitment Factor'? সহজ কথায়, এটি হলো সেই গুণিতক, যা দিয়ে আপনার বর্তমান বেসিক পে গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। সপ্তম পে কমিশনে এটি ছিল ২.৫৭।

NC-JCM এবং অন্যান্য কর্মী সংগঠনগুলি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই দাবি মানলে ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে একলাফে ৬৯,০০০ টাকা হয়ে যাবে!

8 pay commission calculator: লেভেল ৬ কর্মীদের বর্তমান বেসিক পে ৩৫,৪০০ টাকা। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর থাকলে তা বেড়ে হতে পারে ৯০,৯৭৮ টাকা!

লেভেল ৭ কর্মীদের বেসিক পে বর্তমানে ৪৪,৯০০ টাকা। নতুন পে কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে এই বেতন ১,১৫,৩৯৩ টাকা পর্যন্ত ছুঁতে পারে।

সবথেকে বড় চমক লেভেল ৮ কর্মীদের জন্য! বর্তমান বেসিক ৪৭,৬০০ টাকা থেকে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে তাদের বেতন পৌঁছাতে পারে ১,২২,৩৩২ টাকায়।