একজন শিক্ষকের পেশায় যুক্ত হওয়ার প্রধান উদ্দেশ্য কী হওয়া উচিত?
এতে দায়িত্ব কম
এতে ছুটির পরিমাণ বেশি
শিক্ষকতার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠা
এই কাজ তুলনামূলক সহজ
C.শিক্ষকতার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠা
কারণ, একজন প্রকৃত শিক্ষকের মূল চালিকাশক্তিই হলো শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং তাদের শেখানোর প্রতি অকৃত্রিম আগ্রহ।
একটি ছাত্রের অভিভাবক কখনওই আপনার সঙ্গে দেখা করতে আসেন না। শিক্ষক হিসেবে আপনি কী করবেন?
ছাত্রটিকে উপেক্ষা করবেন
অভিভাবককে চিঠি পাঠাবেন
নিজেই অভিভাবকের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন
ছাত্রটিকে শাস্তি দেওয়া শুরু করবেন
C.নিজেই অভিভাবকের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন
নিজেই অভিভাবকের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিক্ষকের উচিত নিজেই যোগাযোগ স্থাপন করা।
'কী অশেষ দুঃখ তার!'- এটি অর্থগত দিক থেকে কোন্ শ্রেণির বাক্য?
নির্দেশক
অনুজ্ঞাবাচক
আবেগসূচক
ইচ্ছাসূচক
C.আবেগসূচক
যে বাক্যের মাধ্যমে মনের তীব্র আবেগ বা উচ্ছ্বাস (যেমন দুঃখ, বিস্ময়) প্রকাশ পায়, তাকে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য বলে।
'নর্মদা বাঁচাও' আন্দোলনের সাথে নিচের কোন ব্যক্তিত্বের নাম ঘনিষ্ঠভাবে যুক্ত?
মেধা পাটেকর
সুন্দরলাল বহুগুণা
অরন্ধুতী রায়
বন্দনা শিবা
A.মেধা পাটেকর
মেধা পাটেকর। সর্দার সরোবর বাঁধ নির্মাণের ফলে নর্মদা নদীর তীরবর্তী লক্ষ লক্ষ আদিবাসী ও কৃষকের উচ্ছেদের প্রতিবাদে তিনি এই বৃহত্তর গণআন্দোলনের নেতৃত্ব দেন।