Indian History GK in Bengali 2023: ভারতের স্বাধীনতা সংগ্রাম

Indian History GK in Bengali
Indian History GK in Bengali

Indian History GK in Bengali: বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য, পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরো শক্তিশালী এবং মজবুত করে তুলতে, আজকের প্রতিবেদনে তোমাদের জন্য রইল ভারতের ইতিহাস থেকে বাছাই করা 107 টি প্রশ্ন এবং উত্তর।

📚 নিয়মিত এই ধরনের কুইজ এবং স্টাডি মেটেরিয়ালস পেতে আমাদের সাথে যুক্ত হোন 👇 Join Now

Indian History GK in Bengali

1.পান্নালাল দাশগুপ্ত কোন-কোন গ্রামের কৃষকদের এক করে জঙ্গী আন্দোলন গড়ে তোলেন ?

-বীরভূম জেলার দর্পশীলা, শ্রীচন্দ্রপুর ও রূপপুর।

2. ফরাজী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল ?

-জমিদার ও নীলকরদের শোষণ ও অত্যাচার থেকে কৃষকদের বাঁচানো।

3. ভারতের বাইরে কে প্রথম ভারতের জাতীয় পতাকা তোলেন?

-মাদাম ভিকাজী কামা (১৯০৭ সালে, জার্মানির স্টুটগার্ট শহরে)।

4. ফরাজী আন্দোলনের প্রচারক কারা ছিলেন ?

-পূর্ববঙ্গের ফরিদপুরের হাজি শরিয়ৎ উল্লাহ ও তাঁর ছেলে দুদু মিঞা বা, মহম্মদ মহসীন।

5. তিতুমীর কোন কোন ইংরেজ ম্যাজিস্ট্রেটকে পরাজিত করেন ?

-বারাসতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার ও নদিয়ার ম্যাজিস্ট্রেট এডওয়ার্ড স্মিথকে।

6. তিতুমীর কার কাছে পরাজিত ও নিহত হন?

-কর্ণেল স্টুয়ার্টের দশম পদাতিক বাহিনীর কাছে (১৮৩১ সালে)।

সাধারণ বিজ্ঞান: GK Questions in Bengali PDF 2023

7. অরবিন্দ ঘোষ কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত ছিলেন ?

-আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। (অরবিন্দর পক্ষে কৌসুলি ছিলেন চিত্তরঞ্জন দাশ)।

৪. ‘ইন্ডিয়া হাউস’ সংগঠন কে তৈরি করেন?

-শ্যামজি কৃষ্ণ বর্মা (১৯০৫ সালে)।

9. লেবার স্বরাজ পার্টি কবে গঠিত হয় ?

-১৯২৫ সালে।

10. ‘লাড়কা বিদ্রোহ’ কবে হয়—

-১৮৩৬ সালে।

11. দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত দুই বিখ্যাত ব্যক্তিদের নাম কী কী –

-রাসবিহারী বোস ও শচীন্দ্রনাথ সান্যাল। –

12. ওয়াহাবী আন্দোলনের প্রবর্তক কে ?

-মহম্মদ-বিন-আব্দুল ওয়াহাব।

13. কাকে ‘সংবাদপত্রের মুক্তিদাতা’ বলা হয়?

-গভর্ণর জেনারেল চার্লস মেটকাফ।

14. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন।

-গভর্ণর জেনারেল লর্ড ওয়েলেসলি।

15. লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?

-যতীন দাস।

16. দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কী?

-মূলশঙ্কর।

17. মীরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯) অভিযুক্ত দু’জন আসামীর নাম কী ?

-এস.এ. ডাঙ্গে ও পূর্ণ চন্দ্ৰ যোশী।

18. পেশোয়া ষড়যন্ত্র মামলা কবে হয়?

-১৯২২ সালে।

19. ‘আর্যসমাজে’র প্রধান কাৰ্য্যালয় কোথায় ছিল?

-লাহোরে

20. কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ?

-রামপ্রসাদ বিসমিল।

21. চার্লস টেগার্ট কে ছিলেন ?

-কলকাতার পুলিশ কমিশনার।

22. বাংলায় কে ওয়াহাবী মতবাদ প্রচার করেছিলেন?

-মীর নিসার আলী খান বা, তিতুমীর।

23. রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন?

-দ্বিতীয় বাহাদুর শাহ।

24. ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

-১৮২৮ সালে।

25. রামমোহনের সমাধি কোথায় আছে?

-লন্ডনের ব্রিস্টল শহরে।

26. ‘দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন’ কবে গঠিত হয়?

– ১৮৭৬ সালে।

Food SI Exam 2023 -এর মক টেস্ট দেয়ার জন্য এখানে ক্লিক করুন।

27.‘ঠগী’ (Thugs) উচ্ছেদ হয় কবে ?

– ১৮৩০ সালে।

28. পঞ্জাবে স্বাধীনতা সংগ্রামের সূচনা কে করেন?

– ভাই মহারাজ সিং (১৮৪৭ সালে)।

29. ময়মনসিংহের শেরপুরে উজির সরকার ও গুমানু সরকারের নেতৃত্বে কবে ‘পাগলাপন্থী’ বিদ্রোহ হয় ?

-১৮৩২ সালে ।

30. কোন গভর্ণর জেনারেলের সময় ‘মেকলে মিনিট’ লর্ড গৃহীত হয়?

-উইলিয়াম বেন্টিঙ্ক।

31. সংস্কৃত কলেজে কবে অব্রাহ্মণ ও অবৈদ্য হিন্দু ছেলেদের পড়ার সুযোগ চালু হয়?

-১৮৫১ সালের ৯ জুলাই।

32. কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৩৫ সালের ‘ভারত শাসন আইন’ গৃহীত হয়?

-সাইমন কমিশন।

33. ‘সাইমন কমিশন’ কবে গঠিত হয় ?

– ১৯২৭ সালে (ভারতে আসে ১৯২৮ সালে)।

34. ব্রিটিশ সরকার কোন উপাধি দিয়ে মহাত্মা গান্ধীকে সম্মানিত করেন?

– কাইজার-ই-হিন্দ।

35. ‘সতীদাহ প্রথা’ বন্ধে কবে প্রথম আইন হয়/

-১৮২৯ সালের ৮ ডিসেম্বর।

36. ড. ভীম রাও আম্বেদকর ও জানোই কংগ্রেসের নেতাদের মধ্যে নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ‘পুনা চুক্তি’ কবে হয়?

-১৯৩২ সালের ২৫ সেপ্টেম্বর।

37. ভারতের শাসনতন্ত্র রচনার মূলনীতির খসড়া তৈরির জন্য মতিলাল নেহেরুর নেতৃত্বে ‘নেহেরু কমিটি’ কবে গঠিত হয়?

-১৯২৮ সালের ফেব্রুয়ারিতে।

38. বাবা তিলক মাজির (মুমুর) নেতৃত্বে কবে ভাগলপুর ও রাজমহলের কালেক্টর হত্যা করা হয়?

-১৭৮৪ সালের ১৭ জানুয়ারি।

39. সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে ভগনাডিহি গ্রামে সান্তাল সম্প্রদায় শোষণহীন স্বরাজ প্রতিষ্ঠার শপথ নেন কবে?

-১৮৫৫ সালের ৩০ জুন।

40. লাহোর কংগ্রেস অধিবেশন কবে ডাকা হয়?

-১৯২৯ সালে।

41. লাহোর কংগ্রেস অধিবেশন কোন নদীর তীরে হয় ?

– ইরাবতী নদী।

42. লাহোর কংগ্রেস অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

– জওহরলাল নেহেরু।

43. কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাব গৃহীত হয়?

-লাহোরের কংগ্রেস অধিবেশনে।

44. বাংলায় অস্ত্র আইনে প্রথম কোন মহিলা গ্রেপ্তার হন?

-দুকড়িবালা চক্রবর্তী।

45. কার প্রচেষ্টায় যুগান্তর ও অনুশীলন দলের সদস্যদের নিয়ে বীরভূম জেলার দুধরাজপুর থানার হালসোত গ্রামে ‘নিউ সোশ্যালিস্ট রিপাব্লিকান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়?

– প্রাণগোপাল মুখার্জী।

46. স্বাধীন ভারতের প্রথম গভর্ণর জেনারেল – কে ছিলেন?

– লর্ড লুই মাউন্টব্যাটেন।

47. ‘বর্তমান ভারত’ কার লেখা?

-স্বামী বিবেকানন্দ।

48. ‘গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়’ উক্তিটি কার?

-স্বামী বিবেকানন্দ।

49. ‘বেঙ্গলী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

-গিরীশ চন্দ্র ঘোষ।

50. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন ?

– ‘বেঙ্গলী’।

51. ব্রিটিশরা কাকে ‘Surrender not’ বলতেন?

-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ।

52. বাংলার ‘মুকুটহীন রাজা’ কাকে বলা হত?

– সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

53. ‘আর্য সমাজ’এর প্রতিষ্ঠাতা কে?

-দয়ানন্দ সরস্বতী (১৮৭৫ সালে)।

54. ‘বঙ্গভঙ্গের’ উদ্দেশ্য কী ছিল?

– বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমানো।

55. ওয়াহাবী আন্দোলনের চরিত্র কী /

– শুরুতে ধর্মীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন হলেও কালক্রমে ব্রিটিশ-বিরোধী আন্দোলনে পরিণত হয়।

56. ‘ভারত মাতা’ চিত্রটি কার আঁকা?

— অবনীন্দ্র নাথ ঠাকুর।

57. কবে বঙ্গভঙ্গ রদ হয়?

-১৯১১ সালে।

58. কবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় ?

– ১৯১১ সালে।

59. ‘মিলন মন্দিরের ভিত্তি প্রস্তর কবে স্থাপিত হয় ?

-১৯০৫ সালের ১৬ অক্টোবর।

60. ‘শিখিস্থানের’ দাবী প্রথম কে করেন?

-গিয়ামি কর্তার সিং।

61. ‘ভারতের বিসমার্ক’ কাকে বলা হয়?

– সর্দার বল্লভ ভাই প্যাটেল।

62. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন?

-সর্দার বল্লভ ভাই প্যাটেল।

63. ‘Integration of Princely states’ মূলত কার প্রচেষ্টার ফল?

– সর্দার বল্লভ ভাই প্যাটেল ও জয়ন্তনাথ চৌধুরী।

64. ভারতে কে ওয়াহাবী মত প্রচার করেন?

-আব্দুল আজীজের শিষ্য সৈয়দ আহমদ।

65. ‘ওয়াভেল পরিকল্পনা’ কবে পেশ হয়।

-১৯৪৬ সালে।

66. ‘নৌ বিদ্রোহ’ প্রথম কবে হয়/

-১৯৪৬ সালে।

67. কোন জাহাজ প্রথম বিদ্রোহ ঘোষণা করে?

– তলোয়ার জাহাজ।

68. ‘ভারত কোন পথে’ কার লেখা বই?

-জওহরলাল নেহেরু।

69. কোন ভারতীয় রাজনৈতিক দল ‘দ্বিজ’ নামে খ্যাত?

— ভারতীয় কমিউনিস্ট পার্টি।

70. ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?

– মানবেন্দ্রনাথ রায় (ভারতের বাইরে)।

71. কোন জেলর সুভাষ চন্দ্র বসুকে প্রহার করেন?

– সিম্পসন।

72. সুভাষচন্দ্র বসু কবে I.C.S. পরীক্ষা দিতে ব্রিটেনে যান?

-১৯১৯ সালে।

73. ‘গান্ধী-আরউইন’ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গান্ধিজী কোন গোল টেবিল বৈঠকে যোগ দেন?

-দ্বিতীয় গোল টেবিল বৈঠক।

74. ‘ক্রিপস মিশন’ কবে ভারতে আসেন ?

-১৯৪২ সালে।

75. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কবে ঘোষিত হয়?

– ১৯৩২ সালে।

76. সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ কে ঘোষণা করেন?

-রামসে ম্যাকডোনাল্ড।

77. ভারত শাসন আইন তৈরির কোন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না—

-সাইমন কমিশনে।

78. ‘পুনাচুক্তি’ কালে গান্ধিজী কোন জেলে বন্দি ছিলেন /

– বারবেদা জেলে।

79. ‘সবরমতী আশ্রম’ কে প্রতিষ্ঠা করেন/

-মোহনদাস করমচাঁদ গান্ধী (১৯১৬ সালে)।

80. নাথুরাম গডসে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন?

– রাষ্ট্রিয় স্বয়ংসেবক সঙ্ঘ।

81. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

– স্যার এলিজা ইম্পে।

82. ভারতের সুপ্রিম কোর্টের রায়ে প্রথম কার ফাঁসি হয়?

-মহারাজা নন্দ কুমার।

83. মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার কবে গৃহীত হয়।

-১৯১৯ সালে।

84. মর্লে মিন্টো সংস্কার কবে গৃহীত হয়?

-১৯০৯ সালে।

85. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?

– মৌলানা আবুল কালাম আজাদ।

86. মহাত্মা গান্ধি কতজনকে নিয়ে ডান্ডি অভিযান শুরু করেন।

-৭৮ জন।

87. ত্রিপুরী অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয় ?

-১৯৩৯ সালে।

88. মুসলীম লীগের লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?

– ১৯৪০ সালে।

89. খিলাফৎ আন্দোলন কী?

– মুসলমান ধর্মজগতের গুরু খলিফা তুর্কী সুলতানের মর্যাদা রক্ষা ও তুরস্কের নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে ভারতীয় মুসলমান কর্তৃক একটি আন্দোলন।

90. চট্টগ্রামের অস্ত্রাগার কবে লুণ্ঠিত হয়?

-১৯৩০ সালে।

91. বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের বিপ্লবী সদস্য বিনয়-বাদল-দীনেশ কবে রাইটার্স বিল্ডিং অভিযান করেন?

–১৯৩০ সালের ৮ ডিসেম্বর।

92. মহাত্মা গান্ধী ভারতে প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন?

-বিহারের – চম্পারণ জেলায়।

93. প্রায় ৩০০ জন গণ আইন অমান্য আন্দোলনকারি কবে চৌরিচৌরা থানা আক্রমণ করে ২১ জন পুলিশকে হত্যা করে?

-১৯২২ সালে ৫ ফেব্রুয়ারি।

94. কবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়?

-১৯১৮ সালের ১১ নভেম্বর।

95. ব্রিটিশ সরকারের তৈরি কোন কমিশনকে ‘All white commission’ বলা হত।

-সাইমন – কমিশনকে।

96. মীরাট ষড়যন্ত্র মামলা কবে হয়/

-১৯২৯ থেকে ১৯৩৩ সাল।

97. ‘কাকোরী ষড়যন্ত্র মামলা কবে হয়/

-১৯২৫ সালে।

98. সীতারাম রাজুর নেতৃত্বে কৃষকরা কবে চিদাপট্টি থানার সেনাদের পরাজিত করে ব্রিটিশ সামরিক অফিসার স্কট ও হাইটারকে হত্যা করেন?

-১৯২২ সালের ২৪ সেপ্টেম্বর।

99. দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু কোন জেলে হয়?

-রাঁচি জেলে (১৯৩৩ সালের ২২ জুলাই)।

100. মতিলাল নেহেরু, রাজাগোপালাচারী-সহ ৫ সদস্য নিয়ে আইন অমান্য অনুসন্ধান কমিটি’ কবে তৈরি হয়?

– ১৯২২ সালের ৭ জুন।

101. বাবা পৃথ্বী সিং আজাদ কোন দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন?

– গদর পার্টি।

102. ভারতে গুপ্ত বিপ্লবী সমিতির সূচনায় কোন যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি কাজ করে?

-বুয়র যুদ্ধ।

103. নরেন গোঁসাইয়ের হত্যাকারী সত্যেন্দ্রনাথ বসু, ঋষি রাজনারায়ণ বসুর কে ছিলেন/

-ভাইপো।

104. বম্বেতে চাপেকার ভাইয়েরা কোন ডাক্তারকে গুলি করে হত্যা করেন?

– মিস্টার র‍্যান্ড।

105. বারীণ ঘোষ ও অরবিন্দ ঘোষ, ব্রাহ্ম সমাজের নেতা ঋষি রাজনারায়ণ বসুর কে ছিলেন?

-দাদু (মায়ের বাবা)।

106. অনুশীলন সমিতির প্রধান কেন্দ্র কলকাতার সভাপতি কে ছিলেন?

– ব্যারিস্টার প্রমথনাথ মিত্র।

107. ‘বৃদ্ধ হিন্দুর আশা’ বইটির লেখক কে?

-রাজনারায়ণ বসু।

📚 এই ধরনের পোস্ট আরো পাওয়ার জন্য "Eduবাংলার" whatsapp গ্রুপে সরাসরি জয়েন হন 👇 Join Now

Eduবাংলা

EduBangla একটি নির্ভরযোগ্য ও সম্পূর্ণ ফ্রি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে স্কুলের পড়াশোনা থেকে শুরু করে সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত পাঠ্যসামগ্রী পাওয়া যায়। জিকে, জিআই, গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কুইজ, প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট সাজানো হয়েছে অত্যন্ত সহজ ভাষায়। পাশাপাশি, প্রাথমিক স্তরের শিশুদের জন্য রয়েছে মোবাইল ও ট্যাব-ফ্রেন্ডলি বিশেষ আকর্ষণীয় কনটেন্ট, যা তাদের শেখাকে করবে আরও আনন্দদায়ক।