আসন্ন রেল, ব্যাঙ্ক, PSC, এবং পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আমাদের সেরা Bengali GK Practice Set PDF থেকে নিচে দেওয়া ২০টি বাছাই করা প্রশ্নের মক টেস্ট দিন এবং বিনামূল্যে ‘মেগা জিকে কোশ্চেন ব্যাংক’টি ডাউনলোড করুন।

পরীক্ষার সেরা প্রস্তুতি: মেগা জিকে কোশ্চেন ব্যাংক ও Bengali GK Practice Set PDF
যেকোনো সরকারি চাকরির পরীক্ষায়, বিশেষ করে রেল, ব্যাঙ্ক, PSC, WBP, বা পঞ্চায়েত পরীক্ষায় সাফল্যের মূল চাবিকাঠি হলো জেনারেল নলেজ বা জিকে (GK)। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Bengali GK Practice Set PDF।
যারা অনলাইনে নিজেদের প্রস্তুতি যাচাই করতে চান, তাদের সুবিধার্থে নিচে ২০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে একটি প্র্যাকটিস সেট দেওয়া হলো। আর যারা অফলাইনে বা প্রিন্ট করে পড়াশোনা করতে চান, তারা পোস্টের একদম শেষে দেওয়া লিংক থেকে আমাদের তৈরি ১০০টি প্রশ্ন সমৃদ্ধ ‘মেগা জিকে কোশ্চেন ব্যাংক’ PDF-টি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারবেন।
চলুন, আর দেরি না করে মক টেস্টটি শুরু করা যাক!
বাংলা জিকে প্র্যাকটিস সেট (Top 20 GK Questions)
১. ভারতের ‘উদ্যান নগরী’ কাকে বলা হয়?
ক) কলকাতা
খ) মুম্বাই
গ) চেন্নাই
ঘ) বেঙ্গালুরু
উত্তর: ঘ) বেঙ্গালুরু
২. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?
ক) ছত্রিশগড়ের ভিলাই
খ) পশ্চিমবঙ্গের দুর্গাপুর
গ) ঝাড়খণ্ডের বোকারো
ঘ) ওড়িশার রাউরকেলা
উত্তর: ক) ছত্রিশগড়ের ভিলাই
৩. গান্ধীজী কোন আন্দোলনে ‘কর অথবা মর’ স্লোগানটি দিয়েছিলেন?
ক) অসহযোগ আন্দোলন
খ) আইন অমান্য আন্দোলন
গ) ভারত ছাড়ো আন্দোলন
ঘ) খিলাফত আন্দোলন
উত্তর: গ) ভারত ছাড়ো আন্দোলন
৪. মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন?
ক) ১৯১৫ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯১৯ সালে
ঘ) ১৯২১ সালে
উত্তর: ক) ১৯১৫ সালে
৫. জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কী?
ক) পৃথিবীর মাধ্যাকর্ষণ
খ) বায়ুর চাপ
গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ ও পৃথিবীর বিকর্ষণী শক্তি
ঘ) সমুদ্রস্রোত
উত্তর: গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ ও পৃথিবীর বিকর্ষণী শক্তি
৬. ‘মনসবদারী প্রথা’ কে প্রচলন করেছিলেন?
ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) আওরঙ্গজেব
উত্তর: গ) আকবর
৭. ‘ভারতের খনিজ ভান্ডার’ বলা হয় কোন অঞ্চলকে?
ক) দাক্ষিণাত্য মালভূমি
খ) ছোটনাগপুর মালভূমি
গ) মালব মালভূমি
ঘ) মেঘালয় মালভূমি
উত্তর: খ) ছোটনাগপুর মালভূমি
৮. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) প্যারিস
খ) লন্ডন
গ) ব্রাসেলস
ঘ) জেনেভা
উত্তর: গ) ব্রাসেলস
৯. ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন?
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) অশোক
গ) মহাপদ্মনন্দ
ঘ) বিম্বিসার
উত্তর: গ) মহাপদ্মনন্দ
১০. ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল?
ক) ১৫ই মার্চ ১৯৪৮
খ) ১৫ই মার্চ ১৯৫০
গ) ২৬শে জানুয়ারি ১৯৫০
ঘ) ১৫ই আগস্ট ১৯৪৭
উত্তর: খ) ১৫ই মার্চ ১৯৫০ সালে
১১. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?
ক) ভিটামিন A
খ) ভিটামিন B
গ) ভিটামিন C
ঘ) ভিটামিন D
উত্তর: ঘ) ভিটামিন D
১২. মানুষের বৈজ্ঞানিক নাম কী?
ক) রানা টাইগ্রিনা
খ) হোমো স্যাপিয়েন্স
গ) প্যানথেরা টাইগ্রিস
ঘ) ম্যান্সিফেরা ইন্ডিকা
উত্তর: খ) হোমো স্যাপিয়েন্স
১৩. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
ক) কপালকুণ্ডলা
খ) বিষবৃক্ষ
গ) আলালের ঘরের দুলাল
ঘ) দুর্গেশনন্দিনী
উত্তর: গ) আলালের ঘরের দুলাল
১৪. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক) জলন্ধর
খ) লাহোর
গ) অমৃতসর
ঘ) চণ্ডীগড়
উত্তর: গ) অমৃতসর
১৫. ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন?
ক) ১৪৯২ সালে
খ) ১৪৯৬ সালে
গ) ১৪৯৮ সালে
ঘ) ১৫০০ সালে
উত্তর: গ) ১৪৯৮ সালে
১৬. মগধের প্রাচীনতম রাজধানীর নাম কী ছিল?
ক) পাটলিপুত্র
খ) রাজগৃহ
গ) বৈশালী
ঘ) গিরিব্রজ
উত্তর: ঘ) গিরিব্রজ
১৭. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে?
ক) ১৭৬৫ সালে
খ) ১৭৬৯ সালে
গ) ১৭৭০ সালে
ঘ) ১৭৭৬ সালে
উত্তর: খ) ১৭৬৯ সালে
১৮. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
ক) মধ্যপ্রদেশ
খ) মহারাষ্ট্র
গ) উত্তরপ্রদেশ
ঘ) রাজস্থান
উত্তর: ঘ) রাজস্থান
১৯. সীমান্ত গান্ধীর অনুচরদের কী বলা হত?
ক) লাল কোর্তা
খ) সবুজ কোর্তা
গ) কালো কোর্তা
ঘ) নীল কোর্তা
উত্তর: ক) লাল কোর্তা
২০. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?
ক) টমাস আলভা এডিসন
খ) মাইকেল ফ্যারাডে
গ) নিকোলা টেসলা
ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল
উত্তর: ক) আলভা এডিসন
মেগা জিকে কোশ্চেন ব্যাংক PDF (ডাউনলোড করুন)
উপরে দেওয়া ২০টি প্রশ্ন আমাদের মেগা প্র্যাকটিস সেটের একটি ছোট অংশ মাত্র। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (Rail, Bank, PSC) সেরা প্রস্তুতির জন্য এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়ার উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি ১০০টি বাছাই করা জিকে প্রশ্নোত্তর সম্বলিত একটি সম্পূর্ণ ও হাই-কোয়ালিটি PDF।
ইন্টারনেট ছাড়াই যেকোনো জায়গায় বসে পড়াশোনা করতে আজই আপনার মোবাইলে সংগ্রহ করে নিন এই অমূল্য স্টাডি মেটিরিয়ালটি।
👇 নিচের বাটনে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে আপনার ফাইলটি সংগ্রহ করুন: 👇
আপনার মতামত জানান!
এই প্র্যাকটিস সেটটি আপনার প্রস্তুতিতে কতটা সাহায্য করলো, তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এই গুরুত্বপূর্ণ Bengali GK Practice Set PDF পোস্টটি শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা!