পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (WB Primary TET) পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে এই বিশেষ Primary TET Math Mock Test in Bengali-টি তৈরি করা হয়েছে। বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ এবং সিলেবাস পর্যালোচনা করে গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে ৩০টি বাছাই করা প্রশ্ন এখানে রাখা হয়েছে। নিজেকে যাচাই করতে এবং সময় ব্যবস্থাপনা অনুশীলনের জন্য এখনই মক টেস্টটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিন!

বিষয়ভিত্তিক প্রশ্ন বিভাজন (Questions Breakdown)
নিচে Primary TET Math Mock Test in Bengali-তে অন্তর্ভুক্ত গণিতের বিভিন্ন অধ্যায় এবং সেখান থেকে নেওয়া প্রশ্নের বিবরণ দেওয়া হলো:
| গণিতের বিষয়/অধ্যায় (Topic) | প্রশ্নের সংখ্যা (No. of Questions) |
|---|---|
| গড় (Average) | ৮ টি |
| শতকরা (Percentage) | ১০ টি |
| লাভ ও ক্ষতি (Profit & Loss) | ১১ টি |
| অনুপাত ও সমানুপাত (Ratio & Proportion) | ১ টি |
| মোট প্রশ্ন (Total Questions) | ৩০ টি |
মক টেস্ট শুরু করুন👇👇👇
Results
#1. 1 থেকে 100-এর মধ্যে অযুগ্ম সংখ্যার গড় হবে
#2. এক ব্যক্তি 4 কিমি/ঘণ্টা বেগে কোনো স্থানে গেল। সেখান থেকে সাইকেলে 16 কিমি/ ঘণ্টা বেগে পুনরায় সেই স্থানে ফিরে এল। তার যাতায়াতের গড়বেগ হবে
#3. 4 জন খেলোয়াড়ের গড় বয়স 18.5 বছর। প্রশিক্ষণদাতাকে অন্তর্ভুক্ত করলে বয়স 20% বেড়ে যায়। প্রশিক্ষণদাতার বয়স হবে
#4. 25 টি সংখ্যার গড় 18; প্রথম 12টির গড় 14 এবং শেষ 12টির গড় 17 হলে, 13-তম সংখ্যাটি হবে
#5. কোনো গাড়িতে প্রথম সাত মাসের পেট্রোল খরচ গড়ে 110 লিটার এবং পরবর্তী পাঁচ মাসে গড়ে 86 লিটার, প্রতি মাসে পেট্রোল খরচের গড় হবে
#6. একজন ক্রিকেট খেলোয়াড়ের প্রথম 49 টি ইনিংসে রানের গড় 49; তাকে 50-তম ইনিংসে কত রান করতে হবে যাতে 50 টি ইনিংসের গড় রান 50 হয়?
#7. কোনো একটি পরীক্ষায় কমলিকা গণিতে 50-এর মধ্যে 30 এবং ইংরেজিতে 40-এর মধ্যে 26 পেয়েছে, কোন্ বিষয়ে তার গড় নম্বর ভালো?
#8. 3-এর প্রথম 9 টি গুণিতক সংখ্যার গড় হবে
#9. কোনো সংখ্যার 20% সংখ্যাটির সঙ্গে যোগ করলে যোগফল হয় 78, তাহলে সংখ্যাটি হবে
#10. A-এর 25% = B-এর 30% এবং A = B-এর x% হলে, x-এর মান হবে
#11. কোনো সংখ্যার 20%-এর 20% = 20, সেই সংখ্যাটি হবে
#12. 0.1-এর 1%-কে দশমিকে প্রকাশ করলে হয়
#13. জল জমে বরফ হলে তার আয়তন 10% বাড়ে। বরফ গলে জল হলে তার আয়তন শতকরা কত কমবে?
#14. এক ব্যক্তির মাসিক আয় 25% বেড়ে পরে 25% কমে গেল। এতে তার সর্বশেষ আয় প্রাথমিক আয়ের সাপেক্ষে শতকরা কত পরিবর্তন হল?
#15. 80-এর 60%, 80 অপেক্ষা কত কম, সেটি হবে
#16. কোনো বিদ্যালয়ে 70% ছাত্র বালক এবং বালিকার সংখ্যা 504 হলে, বালকের সংখ্যা হবে
#17. কোনো সংখ্যার 75%-এর সঙ্গে 75 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হবে
#18. দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম হবে?
#19. এক ব্যক্তি 8 টাকায় 7 টি কমলালেবু ক্রয় করে 7 টাকায় 8 টি কমলালেবু বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হল?
#20. বিক্রয়মূল্যের ওপর 25% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে?
#21. কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 30 টাকায় 2 kg বেশি পান। দ্রব্যটির প্রকৃত মূল্য কত?
#22. চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 110 টাকায় 2 kg চিনি কম পান। তবে প্রতি kg চিনির নতুন মূল্য কত?
#23. এক অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণের 1 kg-এর পরিবর্তে 900 g দেয়। ব্যক্তির শতকরা লাভের হার কত?
#24. এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত?
#25. 1 টাকায় 12 টি লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় ক-টি বিক্রি করলে 44% লাভ হবে?
#26. এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে 15% ও 10% দুটি পৃথক ছাড় দিয়ে একটি দ্রব্য 107.10 টাকায় বিক্রি করে। দ্রব্যটির ধার্যমূল্য কত?
#27. দ্রব্যমূল্য 12.5% হ্রাস পাওয়ায় 1 টাকায় আগের থেকে 5 টি দ্রব্য বেশি পাওয়া যায়। বর্তমানে টাকায় ক-টি দ্রব্য পাওয়া যাবে?
#28. একটি দ্রব্য বিক্রি করে উৎপাদক 20%, পাইকারি বিক্রেতা 25% এবং খুচরো বিক্রেতা 40% লাভ করল। দ্রব্যটির খুচরো মূল্য যদি 20 টাকা হয়, তবে দ্রব্যটির উৎপাদন ব্যয় কত ছিল?
#29. 7800 টাকা মূল্যের এক টুকরো হীরক মাটিতে পড়ে তিন খন্ড হয়ে গেল। যদি খন্ডগুলির অনুপাত 5:7:8 হয় ও হীরকের মূল্য ওজনের বর্গের সমানুপাতিক হয়, তবে ভাঙার জন্য ক্ষতি হবে-
#30. এক ব্যবসায়ী ক্রয়মূল্যের ওপর x% বাড়িয়ে লিখিত ধার্যমূল্যের ওপর 10% ছাড় দিয়ে বিক্রি করে 17% লাভ করে। x-এর মান কত?
প্রাথমিক টেটের জন্য গণিত বিভাগ থেকে আরেকটি মক টেস্ট দেওয়ার জন্য নিচে ক্লিক করুন!
👇👇👇👇👇👇👇👇👇👇
Primary TET Mathematics Mock Test
পরীক্ষার্থীদের জন্য গণিত প্রস্তুতির টিপস (Exam Tips)
- বেসিক কনসেপ্ট স্পষ্ট রাখুন: শর্টকাট ট্রিকস শেখার আগে অংকের মূল নিয়ম ও ধারণা পরিষ্কার রাখা জরুরি। এতে প্রশ্নের ধরণ একটু ঘুরিয়ে দিলেও সহজে সমাধান করতে পারবেন।
- নিয়মিত মক টেস্ট ও সময় ব্যবস্থাপনা: পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে অংক সমাধান করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টাইমার অন করে মক টেস্ট দিলে সময়ের সঠিক ব্যবহার শিখতে পারবেন।
- গুরুত্বপূর্ণ সুত্র একনজরে নোট করুন: গড়, শতকরা এবং লাভ-ক্ষতির শর্টকাট সূত্র এবং শতকরা রূপান্তরের মানগুলো একটি খাতায় আলাদা করে লিখে রাখুন, যা পরীক্ষার আগে দ্রুত রিভিশন দিতে সাহায্য করবে।
- ভুল হওয়া প্রশ্নগুলোর বিশ্লেষণ করুন: মক টেস্ট দেওয়ার পর যেসব প্রশ্ন ভুল হচ্ছে বা বেশি সময় নিচ্ছে, সেগুলো চিহ্নিত করুন এবং ওই অধ্যায়টি আবার অনুশীলন করুন।
- পেডাগজি অংশ বাদ দেবেন না: প্রাথমিক টেটে গণিতের বিষয়ভিত্তিক অংকের পাশাপাশি গণিত পেডাগজির (Math Pedagogy) ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। তাই পেডাগজির গুরুত্বপূর্ণ বিষয়গুলোও নিয়মিত রিভিশন দিন।




