সম্প্রতি উত্তরপ্রদেশে (UP) কর্মরত প্রাথমিক শিক্ষকদের (In-Service Teachers) জন্য আয়োজিত UP Special TET পরীক্ষার ফলাফল গোটা দেশের শিক্ষামহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই পরীক্ষায় ৩০ শতাংশেরও কম প্রাথমিক শিক্ষক উত্তীর্ণ হতে পেরেছেন, যা প্রমাণ করে বর্তমান সময়ে টেট (TET) পরীক্ষার প্রশ্নের মান কতটা গভীর ও কনসেপ্ট-ভিত্তিক (Concept-based) হয়ে উঠেছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (WB Primary TET) পরীক্ষার প্রশ্নপত্রের ধরনও ধীরে ধীরে সিটেট (CTET) এবং অন্যান্য রাজ্যের স্ট্যান্ডার্ড টেট পরীক্ষার মতোই বিশ্লেষণধর্মী হয়ে উঠছে। তাই আগামী প্রাইমারি টেট-এ সফল হতে হলে কেবল মুখস্থবিদ্যার ওপর নির্ভর করলে চলবে না, বরং শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ বিধির (Child Development & Pedagogy) বাস্তবভিত্তিক প্রয়োগ বুঝতে হবে।
এই বিষয়টি মাথায় রেখেই UP Special TET-এর মূল প্রশ্নপত্র থেকে বাছাই করা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষণ বিধির ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলায় অনুবাদ করে নিচে একটি UP Special TET CDP Mock Test in Bengali সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথেই রয়েছে সঠিক উত্তর এবং বিস্তারিত ব্যাখ্যা, যাতে আপনি ভুল করলেও বিষয়টি সাথে সাথেই বুঝে নিতে পারেন। নিচের মক টেস্টটি দিয়ে আজই যাচাই করে নিন আপনার প্রাইমারি টেট প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে!

