Class 3 English Butterfly MCQ Quiz (Set 5 – Medium) – 2nd Summative Evaluation | EduBangla

Class 3-এর ‘Butterfly’ বইয়ের 2nd Summative Evaluation-এর প্রস্তুতির জন্য EduBangla-র মজাদার অনলাইন MCQ কুইজ (Set 5)। মাঝারি মানের এই সেটে প্র্যাকটিস করে নিজেকে যাচাই করো!

📚 নিয়মিত এই ধরনের কুইজ এবং স্টাডি মেটেরিয়ালস পেতে আমাদের সাথে যুক্ত হোন 👇 Join Now
Class 3 English "Butterfly" Interactive MCQ Quiz
Class 3 English “Butterfly” Interactive MCQ Quiz

তৃতীয় শ্রেণির ইংরেজি (Butterfly) – দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি কুইজ (Set 5)! 🦋

​প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (2nd Summative Evaluation)-এর প্রস্তুতির জন্য আজ আমরা নিয়ে এসেছি Class 3-এর ‘Butterfly’ বইয়ের ওপর Set 5 কুইজ! এই সেটের প্রশ্নগুলো একটু মাঝারি মানের (Medium), যা তোমাদের চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করবে। নিচে দেওয়া প্রশ্নগুলো সমাধান করে খুব সহজেই তোমরা তোমাদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। চলো, কুইজ শুরু করার আগে দেখে নিই কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে!

প্রশ্নের বিভাগ (Questions Breakdown)

​এই কুইজটিতে মোট ২০টি প্রশ্ন রয়েছে। তোমাদের পাঠ্যবইয়ের কোন কোন বিষয় এবং গ্রামার অংশ থেকে কতগুলো প্রশ্ন নেওয়া হয়েছে, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

অধ্যায় / বিষয় (Chapter / Topic)প্রশ্নের সংখ্যা
The World Under Water (জলের নিচের জগত ও মাছেদের গল্প)৮ টি
Our Green Friends (আমাদের সবুজ বন্ধুরা ও কৃষক)৫ টি
Grammar & Vocabulary (ব্যাকরণ, বিপরীত শব্দ ও বাক্য গঠন)৪ টি
Animals around us (বন্য প্রাণী, ব্যাঙের কবিতা)৩ টি
মোট প্রশ্ন (Total)২০ টি

Let’s start the quiz – এই অংশে ক্লিক করে কুইজ শুরু করো। 👇

EduBangla
Class 3 English: “Butterfly” 🦋 📝 Second Summative Evaluation Syllabus (Set 5 – Medium)
দ্বিতীয় শ্রেণীর আরেকটি ইংলিশ কুইজ অংশগ্রহণ করার জন্য নিজে ক্লিক করো

👇👇👇👇👇👇👇👇👇👇


Class 3 English Butterfly MCQ Quiz

ছোট্ট বন্ধুদের জন্য কুইজের ১৪টি দারুণ টিপস 💡

​কুইজে দারুণ রেজাল্ট করতে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে এই ছোট্ট টিপসগুলো সব সময় মনে রাখবে:

​১. বই পড়ো আগে: কুইজ শুরু করার আগে ‘Butterfly’ বইটি একবার ভালো করে রিডিং পড়ে নাও।

২. তাড়াহুড়ো করবে না: কুইজে কোনো ঘড়ির তাড়া নেই, তাই একদম শান্ত হয়ে উত্তর দাও।

৩. প্রশ্ন মন দিয়ে পড়ো: উত্তর দেওয়ার আগে প্রশ্নটা অন্তত দু’বার ভালো করে পড়ে নেবে।

৪. সব অপশন দেখো: প্রথম অপশন দেখেই ক্লিক করবে না, তিনটি অপশনই পড়ে দেখবে।

৫. ভুল হলে ভয় নেই: ভুল উত্তর দিলে মন খারাপ করবে না, ওখান থেকেই তো নতুন কিছু শিখবে!

৬. সঠিক উত্তরটি মনে রাখো: তোমার উত্তর ভুল হলে স্ক্রিনে যে সবুজ রঙের সঠিক উত্তরটি দেখাবে, সেটা ভালো করে মাথায় গেঁথে নেবে।

৭. খাতায় লিখে রাখো: যে প্রশ্নগুলো কঠিন লাগছে বা ভুল হচ্ছে, সেগুলো একটা খাতায় লিখে রাখো।

৮. নিজে করার চেষ্টা করো: কারও সাহায্য না নিয়ে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে।

৯. বানান খেয়াল করো: ইংরেজি শব্দগুলোর বানানের দিকে বিশেষ নজর দেবে।

১০. বারবার পরীক্ষা দাও: একবার কুইজ শেষ হলে পেজটা রিফ্রেশ করে আবার পরীক্ষা দাও, যতক্ষণ না ২০-এ ২০ পাচ্ছ!

১১. মজার ছলে শেখো: এটাকে পড়াশোনার চাপ হিসেবে না নিয়ে একটা মজার খেলা হিসেবে ভাবো।

১২. বন্ধুদের সাথে প্রতিযোগিতা করো: বন্ধুদেরও এই কুইজটা দিতে বলো এবং দেখো কে কত বেশি স্কোর করে!

১৩. নিয়মিত প্র্যাকটিস করো: এক দিনে সব না করে, রোজ একটু একটু করে প্র্যাকটিস করা ভালো।

১৪. নিজের ওপর বিশ্বাস রাখো: মনে রাখবে, তুমি মন দিয়ে পড়লে যেকোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে!

📚 এই ধরনের পোস্ট আরো পাওয়ার জন্য "Eduবাংলার" whatsapp গ্রুপে সরাসরি জয়েন হন 👇 Join Now

Mriganka Pan

I am Mriganka Pan, an educator with nearly 20 years of experience. Through 'EduBangla', I regularly share expert quizzes, practice sets, and study guides to help students and job aspirants ace their exams. Currently, I serve as a government primary school teacher.