International Boundary Lines Between Countries MCQ | বিভিন্ন দেশের সীমারেখা প্র্যাকটিস সেট

আসন্ন সরকারি পরীক্ষার জন্য Important Boundary Lines of the World MCQ with Answers প্র্যাকটিস করুন। এটি WBP and WBPSC Static GK Questions -এর সেরা প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📚 নিয়মিত এই ধরনের কুইজ এবং স্টাডি মেটেরিয়ালস পেতে আমাদের সাথে যুক্ত হোন 👇 Join Now

যেকোনো সরকারি চাকরির পরীক্ষার (যেমন— SSC, WBPSC, Bank, Railway, WBP পুলিশ বা পঞ্চায়েত নিয়োগ) প্রস্তুতির ক্ষেত্রে স্ট্যাটিক জিকে (Static GK) একটি অত্যন্ত স্কোরিং বিষয়। এর মধ্যে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা ও প্রণালী থেকে প্রায় প্রতিটি পরীক্ষাতেই নিশ্চিতভাবে প্রশ্ন আসে।

International Boundary Lines Between Countries MCQ
International Boundary Lines Between Countries MCQ

​পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা তৈরি করেছি ২৫টি বাছাই করা International Boundary Lines Between Countries MCQ। আপনি যদি Static GK Boundary Lines for SSC CGL বা WBP and WBPSC Static GK Questions খুঁজছেন, তবে এই প্র্যাকটিস সেটটি সম্পূর্ণ আপনার জন্য।

​এই Important Boundary Lines of the World MCQ with Answers গুলি মনোযোগ সহকারে অনুশীলন করলে আপনি মূল পরীক্ষায় নিশ্চিতভাবে কমন পাবেন। Geography MCQ on International Boundaries টপিকটি ভালোভাবে কভার করতে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। চলুন শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট!

বিভিন্ন দেশের সীমারেখা প্র্যাকটিস সেট

১. ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও পাকিস্তান
খ) পাকিস্তান ও আফগানিস্তান
গ) ভারত ও চিন
ঘ) ভারত ও বাংলাদেশ
🔥 উত্তর: খ) পাকিস্তান ও আফগানিস্তান
—— ✦ ——
২. র‍্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে?
ক) ভারত ও পাকিস্তান
খ) ভারত ও চিন
গ) পাকিস্তান ও আফগানিস্তান
ঘ) জার্মানি ও ফ্রান্স
🔥 উত্তর: ক) ভারত ও পাকিস্তান
—— ✦ ——
৩. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে?
ক) ভারত ও পাকিস্তান
খ) ভারত ও মায়ানমার
গ) ভারত ও চিন
ঘ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
🔥 উত্তর: গ) ভারত ও চিন
—— ✦ ——
৪. হিল্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) জার্মানি ও পোল্যান্ড
খ) ইটালি ও ফ্রান্স
গ) জার্মানি ও ফ্রান্স
ঘ) রাশিয়া ও ফিনল্যান্ড
🔥 উত্তর: গ) জার্মানি ও ফ্রান্স
—— ✦ ——
৫. ম্যাগিনট লাইন কোন দেশগুলির মধ্যে অবস্থিত?
ক) জার্মানি ও পোল্যান্ড
খ) ইটালি, জার্মানি ও ফ্রান্স
গ) ইংল্যান্ড ও ফ্রান্স
ঘ) রাশিয়া ও ফিনল্যান্ড
🔥 উত্তর: খ) ইটালি, জার্মানি ও ফ্রান্স
—— ✦ ——
৬. সিগফ্রাইড লাইন কোন দুটি দেশের সীমানা?
ক) জার্মানি ও ফ্রান্স
খ) জার্মানি ও পোল্যান্ড
গ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
ঘ) ইরাক ও ইরান
🔥 উত্তর: ক) জার্মানি ও ফ্রান্স
—— ✦ ——
৭. ওডারনিসে লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
খ) রাশিয়া ও ফিনল্যান্ড
গ) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
ঘ) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
🔥 উত্তর: ক) পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
—— ✦ ——
৮. ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) রাশিয়া ও ফিনল্যান্ড
খ) জার্মানি ও ফ্রান্স
গ) ইরাক ও ইরান
ঘ) ভারত ও পাকিস্তান
🔥 উত্তর: ক) রাশিয়া ও ফিনল্যান্ড
—— ✦ ——
৯. সাত-এল-আরব কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?
ক) ভারত ও পাকিস্তান
খ) ইরাক ও ইরান
গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ঘ) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
🔥 উত্তর: খ) ইরাক ও ইরান
—— ✦ ——
১০. ‘তিন বিঘা করিডোর’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও নেপাল
খ) ভারত ও ভুটান
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) ভারত ও মায়ানমার
🔥 উত্তর: গ) ভারত ও বাংলাদেশ
—— ✦ ——
১১. লাইন অব কন্ট্রোল (LOC) কোন দুটি দেশের মধ্যে রয়েছে?
ক) ভারত ও চিন
খ) ভারত ও পাকিস্তান
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
🔥 উত্তর: খ) ভারত ও পাকিস্তান
—— ✦ ——
১২. ৪৯ তম প্যারালাল (বৃহত্তম) কোন দুটি দেশের সীমানা?
ক) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
খ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
গ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
ঘ) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
🔥 উত্তর: ক) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
—— ✦ ——
১৩. ৩৮ তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে?
ক) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
খ) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ঘ) ভারত ও পাকিস্তান
🔥 উত্তর: গ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
—— ✦ ——
১৪. ৩৭ তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও মায়ানমার
খ) ভারত ও পাকিস্তান
গ) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
ঘ) ইংল্যান্ড ও ফ্রান্স
🔥 উত্তর: ক) ভারত ও মায়ানমার
—— ✦ ——
১৫. ২৮ তম প্যারালাল কোন দুটি দেশের সীমানা?
ক) ভারত ও চিন
খ) ভারত ও পাকিস্তান
গ) ইরাক ও ইরান
ঘ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
🔥 উত্তর: খ) ভারত ও পাকিস্তান
—— ✦ ——
১৬. ২৪ তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও বাংলাদেশ
খ) ভারত ও পাকিস্তান
গ) জার্মানি ও ফ্রান্স
ঘ) রাশিয়া ও ফিনল্যান্ড
🔥 উত্তর: খ) ভারত ও পাকিস্তান
—— ✦ ——
১৭. ১৭ তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে?
ক) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
গ) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
ঘ) ভারত ও পাকিস্তান
🔥 উত্তর: খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
—— ✦ ——
১৮. ১৬ তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
খ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
গ) ভারত ও মায়ানমার
ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
🔥 উত্তর: ক) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
—— ✦ ——
১৯. ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ইংল্যান্ড ও ফ্রান্স
খ) ইটালি ও ফ্রান্স
গ) জার্মানি ও ফ্রান্স
ঘ) মালয়েশিয়া ও সুমাত্রা
🔥 উত্তর: ক) ইংল্যান্ড ও ফ্রান্স
—— ✦ ——
২০. মালাক্কা প্রণালী কোন দুটি ভূখণ্ডকে পৃথক করেছে?
ক) ইউরোপ ও আফ্রিকা
খ) ভারত ও শ্রীলঙ্কা
গ) মালয়েশিয়া ও সুমাত্রা
ঘ) এশিয়া ও আফ্রিকা
🔥 উত্তর: গ) মালয়েশিয়া ও সুমাত্রা
—— ✦ ——
২১. জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত?
ক) এশিয়া ও আফ্রিকা
খ) ইউরোপ ও আফ্রিকা
গ) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
ঘ) এশিয়া ও ইউরোপ
🔥 উত্তর: খ) ইউরোপ ও আফ্রিকা
—— ✦ ——
২২. পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও শ্রীলঙ্কা
খ) ভারত ও মালদ্বীপ
গ) মালয়েশিয়া ও সুমাত্রা
ঘ) ভারত ও বাংলাদেশ
🔥 উত্তর: ক) ভারত ও শ্রীলঙ্কা
—— ✦ ——
২৩. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
ক) এশিয়া ও ইউরোপ
খ) ইউরোপ ও আফ্রিকা
গ) এশিয়া ও আফ্রিকা
ঘ) উত্তর আমেরিকা ও ইউরোপ
🔥 উত্তর: গ) এশিয়া ও আফ্রিকা
—— ✦ ——
২৪. গ্রেট চ্যানেল কোন দুটি ভূখণ্ডের মধ্যে অবস্থিত?
ক) ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
খ) ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
গ) মালয়েশিয়া ও সুমাত্রা
ঘ) ভারত ও শ্রীলঙ্কা
🔥 উত্তর: খ) ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
—— ✦ ——
২৫. ৮° চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
খ) ভারত ও শ্রীলঙ্কা
গ) ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
ঘ) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
🔥 উত্তর: ক) ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
—— ✦ ——

📚 এই ধরনের পোস্ট আরো পাওয়ার জন্য "Eduবাংলার" whatsapp গ্রুপে সরাসরি জয়েন হন 👇 Join Now

Eduবাংলা

EduBangla একটি নির্ভরযোগ্য ও সম্পূর্ণ ফ্রি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে স্কুলের পড়াশোনা থেকে শুরু করে সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত পাঠ্যসামগ্রী পাওয়া যায়। জিকে, জিআই, গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কুইজ, প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট সাজানো হয়েছে অত্যন্ত সহজ ভাষায়। পাশাপাশি, প্রাথমিক স্তরের শিশুদের জন্য রয়েছে মোবাইল ও ট্যাব-ফ্রেন্ডলি বিশেষ আকর্ষণীয় কনটেন্ট, যা তাদের শেখাকে করবে আরও আনন্দদায়ক।