আপনি কি পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আমাদের আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা বিভাগে পরীক্ষা দেবেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি West Bengal Primary TET Special Education Questions-এর একটি সমৃদ্ধ সংগ্রহ।

এই প্রশ্নপত্রে আপনারা পাবেন:
- Child Development and Pedagogy (CDP): পিয়াজেঁ, কোহলবার্গ এবং ভাইগটস্কির মতবাদসহ আধুনিক পেডাগজির গুরুত্বপূর্ণ প্রশ্ন।
- Bengali & English Language: ব্যাকরণ এবং প্যাসেজ ভিত্তিক প্রশ্ন যা আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
- Mathematics & Environmental Studies (EVS): গণিত এবং পরিবেশবিদ্যার লেটেস্ট সিলেবাস ভিত্তিক সমাধানযোগ্য প্রশ্ন।
আসন্ন টেট পরীক্ষায় ভালো ফল করতে West Bengal Primary TET Special Education Questions ভালোভাবে অনুশীলন করা একান্ত প্রয়োজন। এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যা আপনাদের পরীক্ষার ধরন বুঝতে এবং সময়ের সঠিক ব্যবহারে সাহায্য করবে। নিয়মিত প্র্যাকটিস করতে এবং টেট সংক্রান্ত আরও আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
সাফল্যের পথে এক ধাপ এগিয়ে থাকতে আজই এই West Bengal Primary TET Special Education Questions সেটটি দেখে নিন এবং নিজের প্রস্তুতি ঝালিয়ে নিন।
কোশ্চেন পেপার শুরু হচ্ছে এখান থেকে 👇👇
শিশু বিকাশ ও পেডাগজি (Child Development and Pedagogy)
১. পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের মূর্ত সক্রিয়তার স্তর অনুসারে, কোনো বস্তুকে তার আকার, আয়তন বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রমবিন্যস্ত করার সামর্থ্যকে বলা হয় —
(A) ক্রমপর্যায়করণ
(B) বস্তুর স্থায়িত্ববোধ
(C) বিপরীতমুখী চিন্তা
(D) সর্বপ্রাণবাদ
২. IEP-এর পূর্ণাঙ্গ রূপটি হলো —
(A) Individualised Education Programme
(B) Individualised Evaluation Programme
(C) Integrated Education Programme
(D) Inclusive Education Programme
৩. NIEPVD-এর মূল প্রতিষ্ঠানটির অবস্থান হলো —
(A) উত্তরপ্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) মহারাষ্ট্র
(D) পশ্চিমবঙ্গ
৪. ‘ভালোবাসা এবং একাত্মবোধ’-এর চাহিদা নিম্নলিখিত বিষয়টির সঙ্গে সংযুক্ত, তা হলো —
(A) ম্যাসলোর ক্রমোন্নতি সংক্রান্ত প্রেষণার তত্ত্ব
(B) পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব
(C) প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব
(D) কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব
৫. উৎপত্তি অনুসারে নীচের ক্রমবিন্যাসগুলির মধ্যে সঠিকটি হলো —
(A) বিশেষ শিক্ষা=>সমন্বিত শিক্ষা => অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(B) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা=>বিশেষ শিক্ষা=>সমন্বিত শিক্ষা
(C) সমন্বিত শিক্ষা => বিশেষ শিক্ষা => অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(D) বিশেষ শিক্ষা => অন্তর্ভুক্তিমূলক শিক্ষা => সমন্বিত শিক্ষা
৬. ব্লুম বর্ণিত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলির শ্রেণীকরণ নিম্নলিখিত কোন পদ্ধতিতে করা হয়?
(A) Cognitive, Affective, Psychomotor
(B) Behavioural, Social, Moral
(C) Cognitive, Effective, Psychomotor
(D) Cognitive, Creative, Psychomotor
৭. দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে যে ধরনের সহায়তা দানের জন্য অপটাকন (OPTACON) ব্যবহৃত হয়, তা হলো —
(A) সঞ্চালনমূলক সহায়তা
(B) লিখন সংক্রান্ত সহায়তা
(C) পঠন সংক্রান্ত সহায়তা
(D) বাক্-সংশ্লেষণমূলক সহায়তা
৮. স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধি তত্ত্বে নীচের কোন দিকটি অন্তর্ভুক্ত নয়?
(A) উপাদানগত (componential)
(B) সামাজিক (social)
(C) অভিজ্ঞতামূলক (experiential)
(D) প্রাসঙ্গিক (contextual)
৯. নিম্নের কোনটি 5E মডেলের উপাদান নয়?
(A) সম্প্রসারণ (Elaborate)
(B) মূল্যায়ন (Evaluate)
(C) অপসারণ (Eliminate)
(D) ব্যাখ্যা (Explain)
১০. একটি শিশু যুক্তি দেয় যে Heinz-এর ওষুধ চুরি করা উচিত নয়, কারণ তাকে ধরে জেলে পাঠানো হবে। কোহলবার্গের মতানুসারে শিশুটি নৈতিক বিকাশের কোন পর্যায়ে পড়ে?
(A) শাস্তি ও আনুগত্যমুখী অভিযোজন পর্যায়ে
(B) সর্বজনীন নীতিমালাভিত্তিক অভিযোজন পর্যায়ে
(C) উপকরণগত উদ্দেশ্যভিত্তিক অভিযোজন পর্যায়ে
(D) সামাজিক শৃঙ্খলা রক্ষার অভিযোজন পর্যায়ে
১১. নিম্নলিখিত অক্ষমতাগুলির মধ্যে কোনটি সংবেদনজনিত অক্ষমতার অন্তর্ভুক্ত নয়?
(A) দৃষ্টি প্রতিবন্ধকতা
(B) মূক ও বধিরতা
(C) অস্থি প্রতিবন্ধকতা
(D) শ্রবণ প্রতিবন্ধকতা
১২. National Institute of Mental Health (NIMH)-এর বর্তমান নাম হলো —
(A) National Institute for Empowerment of Persons with Mental Disability
(B) National Institute for Empowerment of Individuals with Mental Disability
(C) National Institute for Empowerment of Individuals with Intellectual Disability
(D) National Institute for Empowerment of Persons with Intellectual Disability
১৩. “অন্যরা কী ভাবছে এবং বোধ করছে সেটিকে বোঝার অক্ষমতা” হলো —
(A) শিখন অক্ষমতার লক্ষণ
(B) এ ডি এইচ ডি-এর লক্ষণ
(C) অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার-এর লক্ষণ
(D) বৌদ্ধিক অক্ষমতার লক্ষণ
১৪. নিম্নের কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্গত নয়?
(A) মূল্যবোধের গঠন
(B) জন্মসূত্রে প্রাপ্ত প্রবণতাগুলির স্বাভাবিক উন্মোচন
(C) কৃষ্টি এবং বিশ্বাসের স্থানান্তরকরণ
(D) শিখনদক্ষতা ও আচরণধারা অর্জন
১৫. ‘ওটাইটিস মিডিয়া’ সংক্রান্ত সমস্যাটি কোন অক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত?
(A) দৃষ্টি প্রতিবন্ধকতা
(B) শ্রবণ প্রতিবন্ধকতা
(C) বৌদ্ধিক প্রতিবন্ধকতা
(D) অস্থি প্রতিবন্ধকতা
১৬. নিম্নলিখিত কোন বিষয় পড়ানোর জন্য জিওবোর্ড ব্যবহৃত হয়?
(A) ভূগোল
(B) সমাজবিদ্যা
(C) গণিত
(D) অর্থনীতি
১৭. গিলফোর্ড বুদ্ধিমত্তাকে তিনটি মাত্রার ভিত্তিতে বর্ণনা করেছেন, যথা —
(A) বিষয়বস্তু, প্রক্রিয়া, ফলাফল
(B) প্রজ্ঞা, প্রক্ষোভ, আয়োজন
(C) সৃজন, সংরক্ষণ, বাস্তবায়ন
(D) পরিমাপন, পরীক্ষণ, মূল্যায়ন
১৮. Attention Deficit Hyperactivity Disorder (ADHD) হলো —
(A) একটি দীর্ঘস্থায়ী স্নায়ুবিকাশজনিত ব্যাধি
(B) ভয়প্রসূত স্নায়ুবিকাশজনিত ব্যাধি
(C) উত্তেজনা (টেনশন) চালিত স্নায়বিক ব্যাধি
(D) ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণে স্নায়ুবিকাশজনিত ব্যাধি
১৯. বিনে-সাইমন অভীক্ষা প্রয়োগের ক্ষেত্রে চারটি শিশুর কালানুক্রমিক বয়স (CA) যথাক্রমে ৬, ৭, ৯ ও ১০ বছর এবং তাদের মানসিক বয়স (MA) যথাক্রমে ৪, ৮, ৭ ও ১০ বছর হলে সর্বাধিক বুদ্ধিমত্তাসম্পন্ন শিশুটি হলো —
(A) প্রথম শিশু
(B) দ্বিতীয় শিশু
(C) তৃতীয় শিশু
(D) চতুর্থ শিশু
২০. নিম্নের কোনটিকে বৃদ্ধি ও বিকাশের নীতিরূপে বিবেচনা করা যায় না?
(A) শীর্ষমুখ বৃদ্ধির নীতি
(B) নিকট-দূরবর্তীর নীতি
(C) অবিচ্ছিন্নতা ও পর্যায়ক্রমসূচক বৃদ্ধির নীতি
(D) পশ্চাদ্গতির নীতি
২১. নিরবচ্ছিন্ন ও সর্বাত্মক মূল্যায়নের (CCE) পরিপ্রেক্ষিতে নিম্নের কোনটি পরিমাপের সর্বাপেক্ষা কার্যকরী বৈশিষ্ট্য?
(A) পরিমাপ কেবলমাত্র নম্বরের সাপেক্ষে হওয়া উচিত
(B) পরিমাপ নৈর্ব্যক্তিক লিখিত পরীক্ষার দ্বারা হওয়া উচিত
(C) পরিমাপকে একটি পৃথক কর্মসূচীরূপে বিবেচনা করা উচিত
(D) পরিমাপ সমগ্র শিখন-শিক্ষণ প্রক্রিয়ার অংশ হওয়া উচিত
২২. RCI-এর সংবিধিবদ্ধ বিভাগটি কোন বছর থেকে কার্যকরী হয়?
(A) 1991
(B) 1993
(C) 1996
(D) 2000
২৩. বিদ্যালয়ে টিফিন বিরতির পর শিক্ষার্থীরা যখন গল্প শুনতে ইচ্ছুক, তখন অনিচ্ছা সত্ত্বেও শিক্ষক যদি তাদের গাণিতিক সমস্যার সমাধান করতে দেন, তবে তিনি যে শিখনসূত্রটিকে উপেক্ষা করলেন —
(A) অনুশীলনের সূত্র
(B) প্রস্তুতির সূত্র
(C) অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র
(D) ফলাফলের সূত্র
২৪. যদি একটি শিশু ‘m’-কে ‘w’-এর মতো এবং ‘b’-কে ‘d’-এর মতো দেখে তবে শিশুটি যে সমস্যায় ভুগছে —
(A) ডিসগ্রাফিয়া
(B) ডিসক্যালকুলিয়া
(C) ডিসপ্রাক্সিয়া
(D) ডিসলেক্সিয়া
২৫. ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনে কোন মৌলিক উপাদানের ভূমিকা সর্বাধিক?
(A) শক্তি প্রেরণা
(B) লিবিডো
(C) লিঙ্গ
(D) সৃজনশীলতা
২৬. পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন পর্যায়ে একটি শিশুর মধ্যে বস্তুর স্থায়িত্ব (object permanence) সম্পর্কিত ধারণাটি প্রদর্শিত হয়?
(A) নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর
(B) সংবেদন সঞ্চালনমূলক স্তর
(C) প্রাক্-সক্রিয়তার স্তর
(D) মূর্ত সক্রিয়তার স্তর
২৭. ব্রেইল ব্যবস্থার মৌলিক এককে ছয়টি (৬) বিন্দু থাকে। সেগুলি নিম্নলিখিত কোন রূপে সজ্জিত থাকে?
(A) 1-3 ডানদিকে, 4-6 বামদিকে
(B) 4-6 ডানদিকে, 1-3 বামদিকে
(C) 1-5 বামদিকে, 6 ডানদিকে
(D) 1-6 ডানদিকে
২৮. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রেক্ষাপটে, PWD Act (1995)-এর পূর্ণাঙ্গ রূপটি হলো —
(A) Persons with Deformities Act
(B) Persons with Difficulties Act
(C) Persons with Disabilities Act
(D) Public Works Department Act
২৯. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো মস্তিষ্কের বিকাশের সাথে যুক্ত একটি —
(A) ডিসঅর্ডার
(B) ডিফেক্ট
(C) ডিজিজ
(D) কন্ডিশন
৩০. ভাইগটস্কি বুদ্ধিদীপ্ত শিখনে কোন উপাদানের উপর গুরুত্ব দেন?
(A) নৈতিক
(B) শারীরিক
(C) সামাজিক
(D) জিনগত
বাংলা (Bengali)
নির্দেশ: নিম্নলিখিত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (৩১ থেকে ৩৬) সঠিক উত্তর নির্বাচন করুন:
স্বপ্ন আমার কবিতা, / অমাবস্যার দেয়ালি, / ধূম্রলোচন নিদ্রাহীন / মাঘ-রজনীর সবিতা। / হৃদয় আমার খেয়ার যাত্রী বৈতরণীর পার। / কাণ্ডারীহীন বালুকাবেলায় চোখ পুড়ে মরে দূরে। / হৃদয় আমার ছাপিয়ে উঠেছে বাতাসের হাহাকার। / দিনগুলি তুমি তুলে নিলে অঞ্চলে। / বালুচরচারী দৃষ্টিতে ঝরে সান্নিধ্যের ধারা। / রাত্রিও চাও? শ্রাবণের ধারাজলে / মুখর হৃদয় তালীবনদীঘি কল্লোলে অবিরাম। / ক্রেসিডা! / তোমার থমকানো চোখে চমকায় বরাভয়। / তোমার বাহুতে অনন্ত-স্মৃতি ক্রতুকৃতমের শেষ। / তোমাতেই করি মত্ত মরণে জয়। / মহাকাল আজ দক্ষিণ কর প্রসারে আমারই দিকে। / ভীরু দুর্বল মন! / দৈবের হাতে হাত বেঁধে যাওয়া মহাসিন্ধুর ডাকে! / সর্ব-সমর্পণ। / হেলেনের প্রেমে আকাশে বাতাসে ঝঞ্ঝার করতাল। / দ্যুলোকে ভূলোকে দিশাহারা দেবদেবী। / কাল রজনীতে ঝড় হ’য়ে গেছে রজনীগন্ধা-বনে। / বৈশাখী মেঘ মেদুর হয়েছে সুদূর গগনকোণে। / কুরুক্ষেত্রে উড়েছে হাজার রথচক্রের ধূলি। / স্বপ্ন-গোধূলি ডুবে গেল খর-রক্তের কোলাহলে। / লাল মেঘে ঠেলে নীল মেঘ, নীলে ধোঁয়া মেঘেদের ভিড় / মেঘে-মেঘে আজ কালো কল্কির দিন হ’ল একাকার। / বিদ্যুৎ নেভে ঈশানবিষাণে, বজ্রও দিশাহারা। / এলোমেলো পাখা ঝাপটি তবুও ওড়ে কথা ক্রেসিডার। / ভ্রান্তি আমার নিয়ে যায় যদি বৈতরণীর পার, / ভবিষ্যহীন আঁধার ক্লান্তি কাকে দেব উপহার? / তপ্ত মরুর জনহীনতায় কোথায় সে প্যান্ডার? / খসমুখ সে কোন দেবতার দ্বিরাচারী সম্ভাষে / অমরাবতীর সমাহারী নারী হেলেনের বালালোল। / আমারই শেফালী জেবলী কেবল ঝরে জবাসঙ্কাশে। / সূর্যালোকের ধারায় জেগেছে জীবনের অঙ্কুর। / আত্মদানের উৎসেই জানি উজ্জীবনের আশা। / অসূর্যলোকে বন্দী, কুমারী, তোমাতেই খুঁজি ভাষা। / সময়ের থলি শতচ্ছিদ্র, বিস্মৃতিকীট কাটে। / প্রাণোপাসনার পূজারী তাই তো তোমার শরণ মাগি। / প্রাণহন্তারা রলরোলে চলে ট্রয়ের মাঠে ও বাটে। / উষসীআকাশ ধূসর করেছে মরণের আনাগোনা। / হেলেনের বুকে শবসাধনার বিশ্রাম আর নেই। / আমার হৃদয়-ঘটাকাশে শুধু জীবনের আরাধনা। / ট্রয়ের প্রাচীর ভঙ্গুর কেন? / কোন হেলেনের অমর রূপের প্রখর আবেগে বিপুল বিশ্ব হারাল দিশা? / লোকোত্তর এ-রূপসী বা কেন? লোকায়তিক এ-মরণতৃষা? / জানি, জানি, এই অলাতচক্রে চক্রমণ। / সোৎপ্রাসপাশে বলিনাকো তাই কথা। / ক্রেসিডা! আমার প্রচণ্ড আকুলতা- / জিজীবিষু প্রজাপতির বিভ্রমণ। / সোনালি হাসির ঝরনা তোমার ওষ্ঠাধরে। / প্রাণকুরঙ্গ অঙ্গে ছড়ায় চপল মায়া। / মুখর সে-গান ভেঙে গেল। আজ স্তব্ধ তমাল। / হাল্কা হাসির জীবনে কি এল ফসলের কাল? / এই তবে ভোরবেলা। / হে ভূমিশায়িনী শিউলি। আর কি / কোনো সান্ত্বনা নেই? / রজনীগন্ধা দিয়েছিলে সেই রাতে, / আজো তো সে ফোটে দেখি- / মদির অধীর রাতের তন্বী ফুল- / রজনীগন্ধা, বিরাগ জানে না সে কি? / দুঃস্বপ্নেও প্রেম করেনি এ আশা। / শত্রুশিবিরে কুমারীর নত চোখে, মুখে, সারা শরীরে নগ্ন ভাষা। / হে গ্রীক নাগর। / ট্রয়কে হারালে আজই। / কালের বিরাট অট্টহাসির ছায়া / ঢেকে দিল ঢেকে তোমারও মরণ-মায়া- / হে মাতরিশ্বা, মহাশূন্যের সুখে / তুড়ি দিয়ে যাই তোমারও প্রবল মুখে। / তুমি ভেবেছিলে উম্মাদ ক’রে দেবে? / উদ্বায়ু আজো হয়নি আমার মন। / লোকায়ত মোর স্বেচ্ছাবর্মে লেগে / বর্ণা তোমার হ’য়ে গেল খান-খান। / বুদ্ধি আমার অপাপবিদ্ধমস্নাবির। / জড় কবন্ধ অন্ধ কর্মে ফুৎকারে করি নর্মাচার। / প্রাক্তন-পাশ্চাত্ত্য মাগি না, মন তুষার। / পাহাড়ের নীল একাকার হ’ল ধূসর মেঘের স্রোতে / পাঁচ পাহাড়ের নীল। / বাতাসেরা সব বাসায় পালাল মেঘের মুষ্টি হ’তে। / স্তব্ধ নিথর সাত-সায়রের বিল। / শিবা ও শকুনি পলাতক, জানি, ভাগ্য তো কৃকলাস। / কুরুক্ষেত্রে ইন্দ্রপ্রস্থ, পরীক্ষিতেরই জয়। / শরৎ-মাধুরী লুট ক’রে ফিরি, জয় জয় ট্রয়লাস! / উল্লাসে গায় পালে-পালে ক্রীতদাস। / বিজয়ী রাজার দানসত্রের শ্রাবণপ্লাবনে ভাসে / পুরজন যত গৃহহীন যত বুভুক্ষু ভিক্ষুক। / হায়েনার হাসি আসে স্মৃতিপটে বেহিসাবী ক্রেসিডা সে! / তুমি চলে গেলে মরণমারীচ মায়াবীর ডাকে মুক / বধির ওষ্ঠাধরে। / তারপরে এল রণমন্থনে দূর বিদেশের নারী। / কালো সন্ধ্যায় দিলে শ্বেতবাহু দুটি- / স্মরণ তোমার হানে আজো তরবারি!
৩১. “কাণ্ডারীহীন বালুকাবেলায় চোখ পুড়ে মরে দূরে।” — ‘চোখ পুড়ে’ মরার কারণ —
(A) তীব্র তাপ
(B) অসহায়তা
(C) হতাশা
(D) অনির্দেশ্যতা
৩২. “তোমার বাহুতে অনন্ত-স্মৃতি ক্রতুকৃতমের শেষ।” — ‘ক্রতুকৃতম’ শব্দটির সঠিক বর্ণবিশ্লেষণ কোনটি?
(A) ক্ + ঋ + ত্ + উ + ক্ + ঋ + ত্ + অ + ম্ + অ
(B) ক্ + র +অ + ত + উ + ক্ + ঋ + ত্ + অ + ম্ + অ
(C) ক্ + ঋ + ত্ + উ + ক্ + ত্ + অ + ম্ + অ
(D) ক্ + অ + ঋ + ত্ + উ + ক্ + ঋ + ত্ + অ + ম্ + অ
৩৩. “বিদ্যুৎ নেভে ঈশানবিষাণে, বজ্রও দিশাহারা।” ঈশান হলো —
(A) উত্তর ও পূর্বদিকের মধ্যবর্তী কোণ
(B) দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ
(C) উত্তর ও পশ্চিমদিকের মধ্যবর্তী কোণ
(D) দক্ষিণ ও পূর্বদিকের মধ্যবর্তী কোণ
৩৪. গিরগিটি শব্দের যে সমার্থক শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে —
(A) বিস্মৃতিকীট
(B) মাতরিশ্বা
(C) কৃকলাস
(D) প্যান্ডার
৩৫. উজ্জীবনের আশা নিহিত রয়েছে —
(A) স্বপ্নে
(B) শ্রাবণের ধারাজলে
(C) আত্মদানের উৎসে
(D) খর-রক্তের কোলাহলে
৩৬. “মহাকাল আজ দক্ষিণ কর প্রসারে আমারই দিকে।” — উদ্ধৃতাংশে মহাকালের ‘দক্ষিণ কর’ প্রসারণের অর্থ —
(A) যাচ্ঞা করা
(B) আনুকূল্য প্রদর্শন করা
(C) বাধা প্রদান করা
(D) আত্মসমর্পণ করা
নির্দেশ: নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (৩৭ থেকে ৪৫) সঠিক উত্তর নির্বাচন করুন:
’খত আয়া হায়, যুও খত্ নে চাকু মারা’ কোথা থেকে চিঠি এসেছে এবং সেই চিঠি ছুরি মেরেছে। ‘চাকু মারা’ কথাটি বলার সঙ্গে সঙ্গে একটি নখর চীৎকার দুস্তর অন্ধকার যেন বা অতিক্রম করে এল। গীতের মধ্যে অবশ্য চকমিলান যে-সরলতা ছিল, যে-মায়া বর্তমান, তাই করতার সিং গাইতে চেষ্টা করছিল। গীতের ধ্বনি এখানে সেখানে যায়, যেখানে দেওয়ালে অজস্র গুলির ঠোকাইয়ে আদিম চিত্র অঙ্কিত, কভু বা সে-দেওয়াল ভেঙে ভেঙে পড়ে, যেখানে জানলার পাল্লা দুলছে, যেখানে এখনই একটি সাধারণ ফ্রেমে বাঁধাই পারিবারিক ফোটো অজস্র ভাঙার মধ্যে কবরস্থ হল হয়ে লোকগল্পের অভিশপ্ত শেষ উক্তিকে প্রতিধ্বনিত করলে, যেহেতু এখানে এখন যুদ্ধ হয়। সম্মুখে অগণন আলো, কেননা এখনও সকাল, চারকোনা আধভাঙা গোলাকার ছেঁড়া-ছেঁড়া সতরঞ্চ-কাটা আলো, শিশির-শুকনো আলো, সদ্যঃপ্রসূত দুধেলা বাছুরের মত শাদা। আয়না ছিল না, এখন সে এই সকল আলোর দিকে তাকিয়ে আপনার চুল অবিন্যস্ত করছিল, এমনও হতে পারে যে, বেশ কয়েকদিন পূর্ব্বে নিজেকে মুখোমুখি দেখাটা স্মরণ করেই ইদানীং এই প্রসাধন। করতার একটি হাত সোজা উঠিয়ে চুলের শেষটি ধরে দাঁড়িয়ে, অবশ্য বাঁ হাতটি তার চুলের গোছ ধরে ছিলই, আরও যে এসময় তার দাঁতে দাঁতে কাঁকুইটিও ধরা ছিল; আলোর দিকে চেয়ে থ হয়ে দাঁড়িয়ে-এই জন্যই সে থ, যে, তার অল্প-বোজা চোখে সম্মুখবর্ত্তী পরিদৃশ্যমান ধ্বংসাবশেষ যেমত বালাঙল-দেওয়া জমির মতই প্রতীয়মান হয়, যে-জমিতে রাত্রি নামে না; ফলে সে ভারি খুসী, তারপর সে গীত গেয়ে উঠে। হলুদ ল্যাবাঞ্চস গতকাল তারা লুঠ করে পেয়েছিল তা দিয়ে সুন্দর চিক্কণ লতাপাতার কেয়ারি এবং একটি বড় ফুল করা, ছেলেমানুষে যেমত গোপালকে স্মরণ করে আঁকে, তেমন যথাযথ; লোকটি ফৌজটি এই লতাপাতার উপর ঘুমে ঝুঁকে ঝুঁকে পড়ছিল, তার হাতের উল্কিকৃত পরীটি এই স্পন্দনে কেমন যেন জাগ্রত, রসিলা, সোহাগিনী বলে বোধ হয়। এতদ্দৃষ্টে করতারের মন কাঁচা কাঠের মতই সশব্দে জ্বলে উঠল। চিঠির প্রসঙ্গ এবং আলোর হিলমিল তাকে খাকি পোশাকের মধ্যে রাখে নি; এত যে গুলিবিদ্ধ দেহ, বারুদের গন্ধ আর ভেঙে পড়ার আওয়াজ-তার কাছে সকল কিছুই ঢোঁড়া, এখন তার মনটি এখান থেকে গুরুজনওয়ালার গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছিল, যে-গ্রাম থেকে পোস্ট অফিস বেশ দূর। হঠাৎ করতার কিসের আতিশয্যে লাফিয়ে উঠল, ভারি বুটের ‘খ্যলপ’ করে শব্দ হল, পরক্ষণেই সত্বর চুল গোছ করেই পিছন দিকে, নীচে, মাটিতে তাকাল; লোকটি কেমন যেন অষ্টাবক্র আধশোয়া, তার নিজের হাতের উপরেই মাথাটা দুলছে, নিশ্চিত সে ঘুমায়। সেখানে, ঠিক তারই পাশ বরাবর সামনে মাটিতে লাল, সবুজ, হলুদ ল্যাবাঞ্চস রাখা। করতার আর স্থির থাকতে পারেনি, নিজের ভারী বুটটা দিয়ে ফৌজটিকে নাড়া দিল; সে জেগে উঠেই মুখের কাটা মুছবার সঙ্গে সঙ্গেই দেখল, করতার মায়াবীর মত সরে গিয়ে রগের কাছে আঙুলগুলি রেখে গাইছে। ফৌজটির মুখে, এই গীত শ্রবণে নাল ঝরতে লাগল, সে অস্থিরপঞ্চম, উঠে দাঁড়াতে গিয়ে বুট পিছলে গেল, বন্দুকে পা ঠেকল-সেটাকে নমস্কার করতে গিয়ে, গীত খানিকটা এগিয়ে গেল; তারপর উঠে ত্বরিত পায়ে এসে করতারকে জড়িয়ে ধরে, ‘আই হুকী ইই’ বলে ত্রাহি শব্দ করে উঠেছিল; করতার প্রতিধ্বনিত করলে। দুইজনে যেমত বা নদীর এপার-ওপারে দাঁড়িয়ে ডাকছে, এই শব্দে অনেক পশুপাখীও হয়ত বা আসতে পারে। এইভাবে, কিয়ৎক্ষণ ডাকের পর তারা কী করে? মৃত মানুষের মুখের উপর হেলমেটটা চাপা দেবার জন্য তাদের মন দুখায়। অথবা ফোল্ডার ক্যানভাসের মোড়া খুলে নিজেদের নম্বর নাম সাকিম এবং ছোট-প্রায় হলুদ-হয়ে-যাওয়া-ফোটোটি দেখে আর এক আওয়াজ করে, যাতে করে মনে ধোঁকা লাগে তারা পুরুষ না স্ত্রীলোক। এমত সময় হঠাৎ বুটের আওয়াজ, এবং আওয়াজের সঙ্গে সঙ্গে, ছোকরা কাপ্তান, হাবিলদার এসে দাঁড়িয়ে আপনকার রিভলভারের দিকে চেয়ে, একবার জানলা দিয়ে বাহিরের দিকে-যেখানে অনেক আলো সেদিকে-চেয়ে চোখ মটকাল, তারপর কাঁধ চাগাড় মেরে কর্তব্যসকল কিছু বলতে লাগল, টাঙ্ক চলে যাওয়ার ঠিক পনেরো মিনিট বাদে, যখন সন্ধ্যা হবে তখন। করতার সিং-রা চোখ হাঁইয়ে আদেশ শুনছিল, এ-কারণ যে, পরিষ্কার করে না শুনলে নিজেকে ভুলে যাওয়ার দুর্ভাবনা আছে। হঠাৎ এই সঙ্গীন যুদ্ধে নিজেকে ভুলে যাওয়ার মত ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না, দাঁতে দাঁতে জিব চাপলেও কিছুই মনে পড়ে না, পূর্ব্ব পশ্চিম যে জ্ঞান তা নিমেষেই শুকিয়ে যায়। করতার এই ছবি-ছবি অন্ধকারে দাঁড়িয়ে, আপনকার আঙুলগুলি মটকালে, বন্দুক ধরে ধরে কেমন যেন বা অবশ হয়েছিল, বিদ্যুৎবিভায় চকিতেই আঙুলের বুনট ঝিলিক দিয়ে উঠল, সে তৎক্ষণাৎ বাঁ হাতের আঙুল কামড়ালে, এই হেতু যে নিজের ভিতরে রোমহর্ষ উপস্থিত, কেননা বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে, যার শব্দ অনেকটা বন্দুকে সাদর চুম্বনের আওয়াজের মত, কেননা রাস্তা কৰ্দ্দমাক্ত, কেননা অজস্র ভাঙায় ঝাঁক ঝাঁক হাঁসের ছায়া আর আলো। করতার ভীত চিত্তে রাস্তা দেখল।
৩৭. গদ্যাংশ থেকে উদ্ধৃত নিম্নলিখিত ঘটনাক্রম অনুযায়ী যে বিকল্পটি ঠিক —
(i) করতার একটি হাত সোজা উঠিয়ে চুলের শেষটি ধরে দাঁড়িয়ে
(ii) করতার সিং-রা চোখ হাঁইয়ে আদেশ শুনছিল
(iii) হঠাৎ করতার কিসের আতিশয্যে লাফিয়ে উঠল
(iv) করতার সিং গাইতে চেষ্টা করছিল
(A) (i), (ii), (iv), (iii)
(B) (iii), (ii), (i), (iv)
(C) (ii), (iv), (i), (iii)
(D) (iv), (i), (iii), (ii)
৩৮. “গীতের ধ্বনি এখানে সেখানে যায়।” — ‘এখানে সেখানে’ যে প্রকার সর্বনামের উদাহরণ —
(A) নির্দেশক
(B) সাপেক্ষ
(C) সংযোগবাচক
(D) অনির্দেশক
৩৯. ‘বেশ কয়েকদিন পূর্বে নিজেকে মুখোমুখি দেখাটা স্মরণ করেই ইদানীং এই প্রসাধন।’ — উদ্ধৃতাংশে নিম্নরেখ পদটি (প্রসাধন) হলো —
(A) অব্যয়
(B) নাম-বিশেষণ
(C) বিশেষণের বিশেষণ
(D) বিশেষ্য
৪০. “ফৌজটির মুখে, এই গীত শ্রবণে নাল ঝরতে লাগল” — ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি এক্ষেত্রে ক্রিয়াশীল —
(A) ধ্বনি বিপর্যয়
(B) সমীভবন
(C) সমীকরণ
(D) বিষমীভবন
৪১. “সে তৎক্ষণাৎ বাঁ হাতের আঙুল কামড়ালে” — করতার তার বাঁ হাতের আঙুল কামড়েছে, কারণ —
(A) হঠাৎ বিদ্যুৎ চমকেছে
(B) বন্দুক ধরে ধরে বাঁ হাত অবশ হয়ে গেছে
(C) নিজের ভেতরে তার রোমাঞ্চ জেগেছে
(D) সে ভয় পেয়েছে
৪২. “যেখানে জানলার পাল্লা দুলছে” — উদ্ধৃতাংশটিতে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি ক্রিয়াশীল —
(A) বিপ্রকর্ষ
(B) আদিস্বরাগম
(C) মধ্যস্বরলোপ
(D) অন্ত্যস্বরাগম
৪৩. উদ্ধৃত বাক্যটি (চিঠির প্রসঙ্গ এবং আলোর হিলমিল…) — গঠনগত শ্রেণিবিভাগ অনুযায়ী এটি —
(A) সরল বাক্য
(B) যৌগিক বাক্য
(C) জটিল বাক্য
(D) মিশ্র বাক্য
৪৪. “তার হাতের উল্কিকৃত পরীটি এই স্পন্দনে কেমন যেন জাগ্রত, রসিলা, সোহাগিনী বলে বোধ হয়।” — এই স্পন্দনের কারণ —
(A) করতার তার ভারী বুটটা দিয়ে ফৌজটিকে নাড়া দিয়েছে
(B) ফৌজটি ঘুমে ঝুঁকে ঝুঁকে পড়ছিল
(C) হঠাৎ ফৌজটির ঘুম ভেঙে গেছে
(D) উঠে দাঁড়াতে গিয়ে ফৌজটির বুট পিছলে গেছে
৪৫. গদ্যাংশে যে-ক-টি ইংরেজি শব্দ রয়েছে, তার সংখ্যা —
(A) নয়টি
(B) দশটি
(C) এগারোটি
(D) তেরোটি
ব্যাকরণ ও ভাষা শিক্ষা
৪৬. জানা থেকে অজানার যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথটি হলো —
(A) বিশ্লেষণ পদ্ধতি
(B) অবরোহ পদ্ধতি
(C) প্রাসঙ্গিক পদ্ধতি
(D) আরোহ পদ্ধতি
৪৭. জিহ্বাশিখরীয় ধ্বনির একটি উদাহরণ হলো —
(A) ক্
(B) চ্
(C) ট্
(D) প্
৪৮. দুটি শব্দের বানান এক, উচ্চারণও এক, কিন্তু ব্যুৎপত্তি ও অর্থ আলাদা হলে তাদের বলা হয় —
(A) সমধ্বনি
(B) সম্পূরক
(C) শ্রুতিধ্বনি
(D) সমরূপ
৪৯. ‘The Psychology of Meaningful Verbal Learning’ বইটির প্রণেতা —
(A) Dell Hymes
(B) Henry Widdowson
(C) David Ausubel
(D) Christopher Brumfit
৫০. SLD পরিভাষাটির প্রবক্তা —
(A) Samuel A. Kirk
(B) Pringle Morgan
(C) Adolf Kussmaul
(D) John B. Watson
৫১. একটিমাত্র শব্দের প্রভাবে অন্য কোনো শব্দের রূপ পরিবর্তন হলে তাকে বলা হয় —
(A) বিমিশ্রণ
(B) অভিধা
(C) প্রকৃতি
(D) অভেদ
৫২. নীচের যেটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয় —
(A) উপলব্ধি
(B) ধীরতা
(C) নির্ভুলতা
(D) অভিব্যক্তি
৫৩. বাংলায় ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির একটি উদাহরণ হলো —
(A) ঘ
(B) ঝ
(C) ম
(D) ল
৫৪. ‘সেমিকোলন’ যতিচিহ্নটিকে বাংলায় বলা হয় —
(A) রেখাচিহ্ন
(B) পাদচ্ছেদ
(C) পদবিশ্লেষ চিহ্ন
(D) অর্থচ্ছেদ
৫৫. শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ হলে, তাকে বলা হয় —
(A) বিপ্রকর্ষ
(B) সম্প্রকর্ষ
(C) সমীভবন
(D) স্বরভক্তি
৫৬. শোনার ক্ষেত্রে বাধা নয় —
(A) আগ্রহের অভাব
(B) ভয় বা উদ্বেগ
(C) শব্দের অস্পষ্টতা ও কোলাহল
(D) আত্মবিশ্বাস
৫৭. ‘Multilingual Education’-এর মূলনীতিটি হলো —
(A) সকল ভাষার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা
(B) মাতৃভাষাকে শিখনের মাধ্যম হিসেবে ব্যবহার করে ক্রমান্বয়ে অন্য ভাষা যুক্ত করা
(C) বিশ্বের সকল ভাষা একসঙ্গে শেখানো
(D) বহুমাত্রিক মূল্যায়নের জন্য প্রস্তুত করে তোলা
৫৮. কবিতার পাঠকে বলা যেতে পারে —
(A) দক্ষতামূলক পাঠ
(B) চর্বণা পাঠ
(C) রসবোধমূলক পাঠ
(D) জ্ঞানমূলক পাঠ
৫৯. কোনো একটি ক্রিয়া একাধিক পদ নিয়ে তৈরি হলে তাকে বলা হয় —
(A) সংযোগমূলক ক্রিয়া
(B) ণিজন্ত ক্রিয়া
(C) বিধেয় ক্রিয়া
(D) বাক্যাংশ ক্রিয়া
৬০. পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিখনের মূল্যায়ন করা হয়, সেটি হলো —
(A) প্রস্তুতির স্তর
(B) প্রয়োগের স্তর
(C) উপস্থাপনের স্তর
(D) উপস্থাপনোত্তর স্তর
English
Read the following passage and answer the given questions: (Q. No. 61 to 69)
Emerging as harbingers of innovation and perseverance, women entrepreneurs in India are transforming industries, and breaking patriarchal barriers in the field of business and commerce. Through their visionary leadership, our entrepreneurs are the archetypal representation of what happens when big dreams are met with equal determination, creativity and the fortitude to call for change. In the current status quo, the need to promote the sustained development of women entrepreneurs so as to ensure equitable economic progress, has been recognised to be of utmost importance. With this objective in mind ‘Startup India’ is committed towards strengthening women entrepreneurship in the nation through a variety of initiatives, schemes, thereby encouraging greater partnerships among different stakeholders in the startup ecosystem. In fact, since its initial launch in 2016, the ‘Startup India Initiative’ has acted as an active gamechanger, fostering women entrepreneurship in the country. In order to ensure that women play an equal role in harbouring economic progress, the said initiative has recognised a total number of 73,151 women-directed enterprises as of October 31, 2024.
Besides, the government has simultaneously implemented a number of flagship schemes to further assist women-led startups in India. This includes providing for financial inclusion through Alternative Investment Funds and Startup India Seed Fund Scheme. The Women Capacity Development Programme (WING), adopts a trickle-down approach to promote capacity building for enterprises. Not only that, the ‘Startup India Hub’, and the ‘SuperStree Podcast’, have been instrumental in bringing about greater awareness and accessibility, along with publicising the success stories of Indian women in the entrepreneurial ecosystem. In this regard, the National Startup Awards (NSA) has clearly demarcated twenty sectors in which it recognises and promotes India startups. At a more micro-level, State-Level Startup Rankings and State-Level Workshops, incentivise startups, along with enhancing stable growth through training and upskilling. With continued government support and social encouragement, these initiatives aim to improve financial inclusion, mentorship, and market opportunities for women in the nation. In our country, women have time and again proven the immense growth potential through the uncountable success stories that flourish when they are furnished with the right opportunities. The following examples elucidate this potential for socio-economic development:
In 2019, Niharika Bhargava established ‘The Little Farm Co’ with the primary goal of reviving India’s rich condiment heritage by offering preservative-free alternatives. In the production process, she recognised the need for uplifting the tribal women. Hence, by collaborating with over 100 tribal-farmer networks of Madhya Pradesh and Uttarakhand, she ensures that 70% of the workforce includes women. Her initiative provides the much needed employment to a financially downtrodden section of the society, at the same time, celebrating India’s culinary traditions.
Similarly, in Kolkata, Radhika Lakhotia is revolutionizing our food industry with “Fit Flour” through her enterprise, the ‘Spentigo Sustainability Solutions Private Limited’ launched in 2024. Produced by upcycling grains from breweries, her venture addresses malnutrition, food waste, and affordability, simultaneously empowering rural women. Endorsed by IIM Bangalore, her initiative merges sustainability with impactful nutrition solutions. These victory tales of trailblazers like Niharika Bhargava and Radhika Lakhotia thus reveal the unparalleled impact women-led enterprises have in driving innovation, sustainability, and empowerment. As women continue to break barriers, contributing to India’s economic growth, they continually are paving the way for a brighter, more equitable future, in the Indian society.
61. What is the key objective of Niharika Bhargava’s enterprise?
(A) Exporting farm produce
(B) Reviving India’s condiment heritage through preservative-free alternatives
(C) Producing non-alcoholic beverages
(D) Providing IT training to rural women
62. Which of the following is not mentioned as part of ‘Startup India’s initiatives?
(A) Seed fund scheme
(B) State-level workshops for women
(C) SuperStree podcast
(D) Foreign investment fund for women
63. Which line best explains the key theme of the passage?
(A) Efforts to promote the sustained development of women entrepreneurs in India
(B) The need for socio-economic development in India
(C) The success stories of Indian women
(D) The contribution of women to India’s economic growth
64. Choose the correct use of ‘no sooner…than’.
(A) No sooner the initiative was launched than women begin to benefit from it
(B) No sooner did the initiative launch than women begin to benefit from it
(C) No sooner had the initiative been launched than women began to benefit from it
(D) No sooner the initiative got launched than women had begun to benefit from it
65. Which particular approach to learning is supported by this passage?
(A) Experiential learning
(B) Drill and practice
(C) Rote memorisation
(D) Audio-lingual method
66. Which of the following approaches does the WING programme adopt to promote capacity building for enterprises?
(A) Women-centric approach
(B) Incentivise startup approach
(C) Trickle-down approach
(D) Attitude formation approach
67. Choose the correct passive voice form of the sentence: “The government has implemented flagship schemes to assist women-led startups.”
(A) Flagship schemes have been implemented by the government to assist women-led startups
(B) The government was implementing flagship schemes to assist women-led startups
(C) Flagship schemes will be implemented to assist women-led startups by the government
(D) The government will implement flagship schemes to assist women-led startups
68. What is the function of the National Startup Awards?
(A) To select startups for foreign funding
(B) To certify vocational training institutes
(C) To monitor the quality of imported goods
(D) To organise and promote startups over twenty sectors
69. A teacher wants to assess students’ critical thinking about government initiatives. Which strategy is the most effective?
(A) Multiple choice test
(B) Group debate or discussion
(C) Copying the passage
(D) Summarising the passage
Read the following passage and answer the given questions: (Q. No. 70 to 84)
A report published by the World Population Review (2025) finds that India ranks the second-highest among all nation-states plagued by child trafficking. This gruesome reality is manifested in terms of an ever-increasing number of children being exploited and trafficked within and across the country’s borders. Child trafficking relates to the form of human trafficking that involves the recruitment, transportation, harbouring and receipt of a child for the purpose of exploitation. Throughout generations, the State has battled with the illicit exploitation of children and violation of children’s rights through forced domestic servitude, begging and sexual abuse. Amid this vulnerable population, school children are the most susceptible as traffickers can easily lure them in hopes of better living, immediate gratification and lucrative employment. While poverty, delinquency, gaps in law enforcement and low awareness are significant contributors to the said social pathology, further exacerbation of these risks can be averted through the collaborative efforts of schools, communities and support services.
Teachers, particularly, play a crucial role in combating child trafficking, being the primary socialisers of the children. By serving as the frontline identifiers of potential victims, teachers are the best-equipped to identify dissocial environments and call out those that undermine the child’s right against exploitation. Besides preliminary education and collaborative efforts, teachers thus have certain specific roles and responsibilities to stave off child trafficking. As a result of the significant time tutees spend at schools, the mentors are well-positioned to notice any significant behavioural, emotional and physical changes in students that may hint at the possibility of victimisation. Key indicators of trafficking include unprecedented absences from schools, heightened tendencies of delinquency and playing truant from school, signs of physical injury and trauma, age-inappropriate knowledge of sexual behaviour, the sudden emergence of a much older “romantic partner”, or access to expensive items inconsistent with their family’s means. Psychologists have highlighted that signs of self-injury, categorically fall under the indicators of a dissocial, non-conducive and highly unsafe environment.
In order to address the above, teachers are often advised to introduce culturally sensitive resources into the curriculum to spread awareness relating to the children’s rights, healthy relationships, online safety and to apprise the children of the deceptive tactics used by child traffickers. Communities and parents, too, are often required to be sensitised so as to holistically ensure children’s safety and well-being. The aforesaid responsibilities, however, cannot singly thrive, but must be accompanied by certain prerequisites. The foremost of them all is the provision of a trustworthy and supportive classroom and student-teacher relations where each child feels safe to express their concerns, fears, and anguish. By acting as trusted confidants, teachers play a critical role in enabling the children to report abuse and trafficking. Educators have the social and moral imperative of reporting the suspected cases of trafficking to the necessary authorities, be it the school counsellor, child welfare officials, or the law enforcement. At the same time, educators face troubling hindrances in mitigating the social problem. Insufficient training, whether relating to the reporting protocols or sociocultural sensitivity, obstructs the teachers’ ability to identify victims and protect them. Moreover, the dearth of resources and staunchly rigid social structures, such as poverty and parental absenteeism, function as systemic barriers in the process. With the aim of providing a more secure, supportive and conducive environment for our young ones, we must together call for better training, improving means of preventing trafficking, and enhancing reporting mechanisms. By doing so, we not only foster a better future for our youth but also promise them a life characterised by dignity and freedom.
70. Which of the following teaching strategies best aligns with combating child trafficking?
(A) Encouraging rote memorisation of laws
(B) Avoiding discussions on sensitive topics
(C) Limiting classroom interaction
(D) Incorporating and integrating culturally sensitive resources in the curriculum
71. Identify the correct use of the infinitive:
(A) Teachers help students develop awareness
(B) Teachers help students to develop their awareness
(C) Teachers help for students to develop awareness
(D) Teacher help develop student awareness
72. The final message of the passage is to
(A) blame social institutions for child trafficking
(B) call for systemic reforms against child trafficking
(C) encourage migration controls to combat child trafficking
(D) build a liaison with the schools and parents only to stop child trafficking
73. Choose the correct preposition to fill in the blank: “Teachers act as trusted confidants ____ whom children can express fears.”
(A) to
(B) upon
(C) with
(D) at
74. According to the passage, which is the group most susceptible to child trafficking?
(A) Homeless adults
(B) Migrant labourers
(C) School children
(D) Street vendors
75. A key obstacle faced by teachers in combating child trafficking is
(A) overqualification
(B) lack of training and resources
(C) overdependence on students
(D) peer pressure
76. Parental sensitisation programmes aim to
(A) increase competition among families
(B) reduce school workload
(C) limit parental involvement
(D) ensure holistic child safety
77. The phrasal verb used in the passage which means/implies ‘to be a part of a specific group’ is
(A) lure in
(B) fall under
(C) act as
(D) call out
78. Choose the correct form of the ‘be’ verb: “Neither the communities nor the school ____ willing to ignore the issue.”
(A) is
(B) are
(C) have been
(D) were
79. Identify the correct punctuated sentence:
(A) Teachers, particularly play a crucial role in combating child trafficking
(B) Teachers particularly, play a crucial role, in combating child trafficking
(C) Teachers, particularly, play a crucial role in combating child trafficking
(D) Teachers particularly play, a crucial role in combating child trafficking
80. Find a word in the passage which is a synonym of ‘introductory’.
(A) collaborative
(B) preliminary
(C) servitude
(D) deceptive
81. Which of the following is NOT a key indicator of trafficking?
(A) unexplained absences
(B) sudden access to luxury goods
(C) consistent high performance in academics
(D) signs of trauma
82. In the context of the given passage, culturally sensitive resources in curriculum help students to
(A) compete globally
(B) memorise legal articles
(C) understand diverse contexts of safety and rights
(D) perform better in exams
83. Teachers are referred to as ‘primary socialisers’ because they
(A) enforce attendance strictly
(B) focus on classroom discipline
(C) conduct parent-teacher meetings
(D) shape and influence children’s social construction of knowledge
84. The passage defines child trafficking as involving:
(A) only sexual exploitation of minors
(B) recruitment and movement of children for exploitation
(C) adoption without consent
(D) migration of children to urban areas
Answer the given questions: (Q. No. 85 to 90)
85. Bloom’s Taxonomy in pedagogy is primarily used to
(A) assess levels of cognitive learning outcomes
(B) classify literary genres
(C) rank student’s proficiency levels
(D) evaluate grammar knowledge
86. Which of the following literary theories views a text as an autonomous entity, independent of authorial intent?
(A) Reader-Response Theory
(B) New Criticism
(C) Feminist Criticism
(D) Postcolonial Theory
87. The term ‘scaffolding’ in pedagogy refers to
(A) correcting learner’s errors immediately
(B) making learners memorize rules
(C) using rigid lesson plans
(D) structuring tasks to support learners’ progress
88. Backward design in curriculum planning begins with
(A) designing assessments before deciding learning activities
(B) selecting teaching materials first
(C) listing grammar rules
(D) conducting diagnostic tests
89. Washback effect in language assessment refers to
(A) post-exam anxiety among learners
(B) the accuracy of test scoring
(C) feedback from students to teachers
(D) the effect of test results on teaching and learning practices
90. A portfolio assessment in language classrooms is most useful for
(A) grading based on a single exam
(B) conducting surprise tests
(C) tracking long-term learner progress through collected work
(D) memorization of vocabulary
গণিত (Mathematics)
৯১. যদি N ÷ 5 ভাগ প্রক্রিয়ায় 4 ভাগশেষ থাকে এবং N ÷ 2 ভাগ প্রক্রিয়ায় 1 ভাগশেষ থাকে, তবে N-এর এককের অঙ্কটি হয় —
(A) 9
(B) 3
(C) 5
(D) 7
৯২. যদি 774958x96y সংখ্যাটি 8 এবং 9 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তবে x এবং y-এর যথাক্রমিক মানগুলি হলো —
(A) 5 এবং 8
(B) 7 এবং 8
(C) 8 এবং 0
(D) 0 এবং 7
৯৩. x এবং y দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা, x < y এবং (x × y) একটি মৌলিক সংখ্যা। তাহলে (x ও y-এর গ.সা.গু.) + (x ও y-এর ল.সা.গু.) =
(A) x
(B) 1 + x
(C) 1 + y
(D) y
৯৪. নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে, যার বর্গে প্রথম ৯টি স্বাভাবিক সংখ্যা থাকবে সেটি হলো —
(A) 111111111
(B) 1111111111
(C) 11111111
(D) 1111111
৯৫. ৪-অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ৫-অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাদের গ.সা.গু. 124, যথাক্রমে হবে —
(A) 9920, 10044
(B) 9999, 10000
(C) 9796, 10168
(D) 9796, 10044
৯৬. 0.9 থেকে 0.0089 বিয়োগ করলে ফলাফল হয় —
(A) 0.8911
(B) 0.8911
(C) 0.8910
(D) 0.891
৯৭. ‘Van Hiele জ্যামিতির স্তর’ অনুযায়ী যেসব শিক্ষার্থী বিভিন্ন আকৃতিকে তাদের চেহারা বা বাহ্যিক রূপের ভিত্তিতে বর্ণনা ও শ্রেণিবদ্ধ করতে পারে, তারা রয়েছে —
(A) স্তর 1 – বিশ্লেষণ
(B) স্তর 2 – অনানুষ্ঠানিক সিদ্ধান্ত
(C) স্তর 3 – আনুষ্ঠানিক সিদ্ধান্ত
(D) স্তর 0 – দৃশ্যায়ন
৯৮. যদি a, b এরূপ স্বাভাবিক সংখ্যা হয় যে, (a^2 – b^2) একটি মৌলিক সংখ্যা, তবে —
(A) a^2 – b^2 = 0
(B) a^2 – b^2 = a – b
(C) a^2 – b^2 = 1
(D) a^2 – b^2 = a + b
৯৯. তৃতীয় শ্রেণির পাঠ্যবই থেকে নেওয়া প্রশ্ন: একজন দুধওয়ালা 10 দিনে 1410 লিটার দুধ বিক্রি করেছেন। তিনি এক দিনে কত লিটার দুধ বিক্রি করেছিলেন? উপরের প্রশ্নে ব্লুম-এর জ্ঞানীয় স্তরের কোন দক্ষতা প্রতিফলিত হয়েছে?
(A) সংশ্লেষণ
(B) জ্ঞান
(C) বোধগম্যতা
(D) বিশ্লেষণ
১০০. একটি শামুক 20 মিটার গভীর একটি কুয়ার নীচে আছে। সে দিনের বেলায় 5 মিটার ওপরে ওঠে কিন্তু রাতের বেলায় 4 মিটার নীচে নেমে যায়। কুয়ার ঠিক ওপরে আসতে শামুকটির কত সময় লাগবে?
(A) 20 দিন
(B) 21 দিন
(C) 15 দিন
(D) 16 দিন
১০১. একটি ৫-অঙ্কের সংখ্যা AABAA, 33 দ্বারা বিভাজ্য। এরূপ সংখ্যার সংখ্যা হবে —
(A) 5
(B) 3
(C) 9
(D) অসংখ্য
১০২. ধরা যাক, n এরূপ একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যে, (1/2 + 1/3 + 1/7+ 1/n) একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। ভুল বিকল্পটি হলো —
(A) 2 দ্বারা n বিভাজ্য
(B) 3 দ্বারা n বিভাজ্য
(C) 7 দ্বারা n বিভাজ্য
(D) n > 84
১০৩. ‘পরিমিতি’ অধ্যায়ের পর্যায়ক্রমিক মূল্যায়ন করা যেতে পারে —
(A) প্রকল্প কাজের মাধ্যমে
(B) গণিত ল্যাব কার্যক্রমের মাধ্যমে
(C) লিখিত পরীক্ষার মাধ্যমে
(D) ICT কার্যক্রমের মাধ্যমে
১০৪. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি/কোনগুলি গণিতের পাঠক্রম নির্মাণের নীতি?
(A) ঐক্যের নীতি
(B) নমনীয়তার নীতি
(C) পারস্পরিক সম্পর্কের নীতি
(D) উপরের সবগুলিই
১০৫. ধরা যাক, E = 3, B = 7 এবং A = 4। তবে BASE + BALL = GAMES যোগ অঙ্কের ক্ষেত্রে সঠিক বিকল্পটি হলো —
(A) G = 1, S = 6
(B) G = 8, L = 7
(C) M = 9, L = 5
(D) S = 7, M = 8
১০৬. 13-এর ক্ষুদ্রতম গুণিতক যাকে 4, 6, 7 এবং 10 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো —
(A) 2522
(B) 3926
(C) 533
(D) 962
১০৭. 2000 সালের 1 জানুয়ারি দিনটি শনিবার হলে, 2020 সালের 1 জানুয়ারি দিনটি হবে —
(A) রবিবার
(B) বুধবার
(C) শুক্রবার
(D) সোমবার
১০৮. গণিতে গঠনমূলক দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে —
(A) শুধুমাত্র অ্যালগরিদম বর্ণনা করে
(B) হাতে-কলমে কার্যক্রম ও সক্রিয়তাভিত্তিক শিখনের মাধ্যমে
(C) ধারণা ও পদ্ধতি স্পষ্ট করে প্রচুর অনুশীলনের মাধ্যমে
(D) শুধুমাত্র ধারণাগত জ্ঞান প্রদান করে
১০৯. প্রতি মাসে একজন বালক প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 3 টাকা, তৃতীয় দিনে 5 টাকা এভাবেই মায়ের কাছ থেকে পকেটমানি পায়। অক্টোবর মাসে সে মোট পাবে —
(A) 496 টাকা
(B) 841 টাকা
(C) 900 টাকা
(D) 961 টাকা
১১০. প্রাথমিক স্তরে গণিতের প্রস্তুতিকালীন মূল্যায়ন (Formative assessment) অন্তর্ভুক্ত করে —
(A) শেখার ঘাটতি ও শিক্ষাদানের দুর্বলতাগুলির শনাক্তকরণ
(B) সাধারণ ত্রুটিগুলির শনাক্তকরণ
(C) প্রক্রিয়াগত জ্ঞান ও বিশ্লেষণাত্মক দক্ষতার পরীক্ষা
(D) শিক্ষার্থীদের গ্রেড ও র্যাঙ্ক নির্ধারণ
১১১. দেশলাই কাঠি দিয়ে প্যাটার্ন তৈরি (প্যাটার্ন ১: ১টি ত্রিভুজ, প্যাটার্ন ২: ২টি ত্রিভুজ…)। প্যাটার্ন ২৬ তৈরি করতে দেশলাই কাঠি লাগবে —
(A) 132
(B) 157
(C) 168
(D) 182
১১২. 366 পৃষ্ঠাবিশিষ্ট একটি বই-এর পৃষ্ঠাগুলিকে নম্বর দিতে মোট যতগুলি অঙ্ক ব্যবহার করা হয়েছে —
(A) 732
(B) 990
(C) 1098
(D) 1305
১১৩. একটি ব্যাকটিরিয়ার কোশ প্রতি 30 মিনিটে দ্বিগুণ হয়। একটি কোশ দিয়ে শুরু করলে, 8 ঘণ্টা পরে কোশের সংখ্যা হবে —
(A) 2^4
(B) 2^{30}
(C) 2^{16}
(D) 2^8
১১৪. যখন 31513 এবং 34369-কে তিন অঙ্কের একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ সমান হয়। ভাগশেষটি হলো —
(A) 129
(B) 268
(C) 97
(D) 287
১১৫. তৃতীয় শ্রেণির একটি শিশু 976 সংখ্যাটিকে ‘নয়শো ছিয়াত্তর’ হিসেবে পড়ে, কিন্তু লেখে 90076। এটি কী নির্দেশ করে?
(A) শিশুটি শ্রেণিতে মনোযোগী নয়
(B) শিশুটি মনোযোগী শ্রোতা কিন্তু তার স্থানীয়মানের ধারণা গড়ে ওঠেনি
(C) শিশুটি বিস্তৃত ও সংক্ষিপ্ত আকারের প্রকাশে বিভ্রান্ত হচ্ছে
(D) শিশুটি সামান্য ভুল করে ফেলেছে
১১৬. 2.101001000100001… এই দশমিক সংখ্যাটিতে 98 তম এবং 101 তম 1-এর মধ্যে মোট যতগুলি শূন্য থাকবে —
(A) 398
(B) 239
(C) 397
(D) 297
১১৭. 3:20-র সময় একটি ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাপ হবে —
(A) 20°
(B) 40°
(C) 10°
(D) 30°
১১৮. যদি গ.সা.গু. (a, 4) = 2 = গ.সা.গু. (b, 4) হয়, তবে গ.সা.গু. (a+b, 4) হবে —
(A) 1
(B) 2
(C) 4
(D) 8
১১৯. নিম্নলিখিত কোন মূল্যায়ন কৌশলগুলি গণিতের সঙ্গে বাস্তব জীবনের সংযোগ স্থাপন করতে এবং আন্ত-বিষয়কতা উন্নীত করতে ব্যবহার করা যেতে পারে?
(A) শিক্ষামূলক ভ্রমণ, মৌখিক পরীক্ষা, ড্রিল ওয়ার্কশীট
(B) সমীক্ষা, প্রকল্প, চেকলিস্ট
(C) শিক্ষামূলক ভ্রমণ, মৌখিক পরীক্ষা, চেকলিস্ট
(D) শিক্ষামূলক ভ্রমণ, সমীক্ষা, প্রকল্প
১২০. (-1/4) এর যোগের ক্ষেত্রে বিপরীত উপাদান এবং গুণের ক্ষেত্রে বিপরীত উপাদানের গুণফল হয় —
(A) 0
(B) -1
(C) 1
(D) -1/16
পরিবেশবিদ্যা (Environmental Studies)
১২১. নীচের কোনটি পরিচ্ছন্ন শক্তির বৈশিষ্ট্য নয়?
(A) নবায়নযোগ্যতা
(B) স্থায়িত্বহীনতা
(C) কম গ্রিনহাউস গ্যাসের নির্গমন
(D) স্থায়িত্ব
১২২. জল পরিশোধন প্রযুক্তি গুরুত্বপূর্ণ কারণ এটি —
(A) নিরাপদ পানীয় জল সরবরাহ করে এবং প্রাকৃতিক জলকে বিতরণ করে
(B) নিরাপদ সেচের জল সরবরাহ করে এবং প্রাকৃতিক জলসম্পদ বৃদ্ধি করে
(C) নিরাপদ পানীয় জল সরবরাহ করে এবং প্রাকৃতিক জলসম্পদ বৃদ্ধি করে
(D) নিরাপদ পানীয় জল সরবরাহ করে
১২৩. ই-বর্জ্য বিপজ্জনক কারণ এতে —
(A) মূল্যবান ধাতু থাকে
(B) সিসা ও পারদের মতো বিষাক্ত পদার্থ থাকে
(C) নিষ্পত্তিযোগ্য বস্তু থাকে
(D) জীবাণুবিয়োজ্য বস্তু থাকে
১২৪. বায়ুদূষণ পড়ানোর সময় রিয়েল-টাইম বায়ুর গুণমান সূচক (AQI) দেখানোর জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা শিক্ষার্থীদের সহায়তা করে —
(A) দূষণ সংক্রান্ত তথ্য মুখস্থ করতে
(B) পাঠ্যসূচির ভার কমাতে
(C) শ্রেণিকক্ষের আলোচনা এড়াতে
(D) পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের তথ্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে
১২৫. পাঠ-পরিকল্পনার 5E মডেলে যে ধাপগুলি অন্তর্ভুক্ত —
(A) Enroll, Enforce, Explain, Establish, Evaluate
(B) Execute, Explain, Exercise, Elaborate, Extend
(C) Educate, Explore, Engage, Elaborate, Evaluate
(D) Engage, Explore, Explain, Elaborate, Evaluate
১২৬. পরিবেশীয় পীড়নের কারণে কোন মিথোজীবী জীবের বহিষ্করণ ঘটলে প্রবালের বিবর্ণতা (Coral bleaching) ঘটে?
(A) গামাপ্রোটিওব্যাকটেরিয়া
(B) পোরিব্যাকটেরিয়া
(C) জুক্সানথেলাই
(D) আলফাপ্রোটিওব্যাকটেরিয়া
১২৭. EVS শিক্ষার্থীর পরিপার্শ্বস্থ পরিবেশের উপর জোর দেয়, কারণ —
(A) এটি পাঠ্যসূচির ভার কমায়
(B) শিখন অর্থবহ এবং প্রাসঙ্গিক হয়
(C) এটি কেবল বিমূর্ত ধারণা শেখায়
(D) এটি শুধুমাত্র পরিবেশ সম্পর্কে ধারণা দেয়
১২৮. বায়ুমণ্ডল পৃথিবীকে বাসযোগ্য করে তোলে —
(A) নাইট্রোজেন জোগান দিয়ে
(B) তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং UV বিকিরণ থেকে সুরক্ষা দিয়ে
(C) বর্ষণ করে
(D) ভূমিকম্প নিয়ন্ত্রণ করে
১২৯. পরিবেশবিদ্যায় সামগ্রিক ও ধারাবাহিক মূল্যায়ন (CCE) জোর দেয় —
(A) শুধুমাত্র সমাপনী পরীক্ষায়
(B) বিষয় মুখস্থে
(C) শিক্ষার্থীদের ক্রমতালিকা তৈরি করতে
(D) শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে
১৩০. অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলনে ভূমি ধসে যায়, কারণ —
(A) উর্বরতা বাড়ে
(B) বৃষ্টিপাত কমে
(C) ভূগর্ভস্থ শূন্যস্থান বন্ধ হয়ে যায়
(D) নদী শুকিয়ে যায়
১৩১. পরিবেশবিদ্যায় সর্পিল পাঠক্রম (Spiral curriculum) বলতে বোঝায় —
(A) বিষয় ও ধারণাগুলি একবারই পড়ানো
(B) বিষয় ও ধারণাগুলি ক্রমবর্ধমান গভীরতার সাথে পুনরালোচনা করা
(C) শুধু কঠিন বিষয় ও ধারণাগুলি সহজ করে পড়ানো
(D) পাঠক্রম অনমনীয় রাখা
১৩২. জনসংখ্যা বৃদ্ধি পরিবেশকে প্রভাবিত করে প্রধানত —
(A) বন বৃদ্ধি করে
(B) সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং দূষণ হ্রাস করে
(C) সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য সঞ্চয় করে
(D) শুধুমাত্র জলবায়ুর পরিবর্তন কমিয়ে
১৩৩. বাস্তব জীবনের পরিবেশগত সমস্যা মোকাবিলার মাধ্যমে সমস্যা সমাধান করার দক্ষতা বিকাশে কোন লক্ষ্য প্রতিফলিত হয়?
(A) সবিচার চিন্তন (Critical Thinking)
(B) প্রযুক্তিগত দক্ষতা
(C) স্মৃতিতে ধারণ করা
(D) বিষয় ব্যাপ্তি
১৩৪. নিম্নের পরিবেশগত কারণগুলির মধ্যে কোনটির ওপর তাপমাত্রার তারতম্য সরাসরি নির্ভর করে?
(A) দ্রাঘিমাংশ
(B) অক্ষাংশ
(C) মাটি
(D) জনসংখ্যা
১৩৫. যদি ১ কেজি কার্বন শোষিত ৩.৬৭ কেজি CO2 এর সমান হয় এবং একটি গাছ বছরে ৩৭ কেজি কার্বন সঞ্চয় করে, তবে আনুমানিক কত CO2 শোষণ করবে?
(A) 136.7 kg
(B) 13.67 kg
(C) 367 kg
(D) 135.79 kg
১৩৬. তিনটি পরিবার 3:4:5 অনুপাতে বর্জ্য উৎপন্ন করে। ছোট পরিবার প্রতি সপ্তাহে 18 kg বর্জ্য দিলে তিনটি পরিবারের মোট সাপ্তাহিক বর্জ্য কত?
(A) 72 kg
(B) 96 kg
(C) 84 kg
(D) 60 kg
১৩৭. ১৯৭২ সালে স্টকহোমে মানব পরিবেশের ওপর জাতিসংঘ আয়োজিত সম্মেলনে কোন সংস্থা স্থাপনের সিদ্ধান্ত হয়?
(A) UNFCCC
(B) UNEP
(C) IUCN
(D) WWF
১৩৮. ভাইগটস্কির তত্ত্ব অনুসারে পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়া কীভাবে শিশুর জ্ঞানীয় বিকাশে অবদান রাখে?
(A) বুদ্ধিমত্তার জিনগত উত্তরাধিকার প্রদান করে
(B) সামাজিক মিথস্ক্রিয়ায় নৈকট্য সীমার বিকাশ (ZPD) এবং স্ক্যাফোল্ডিং-এর মাধ্যমে
(C) শৃঙ্খলা এবং আচরণগত নিয়ম আরোপের মাধ্যমে
(D) শিক্ষাগত সম্পদের জন্য আর্থিক সহায়তার মাধ্যমে
১৩৯. পশমিনা শাল বুননের ক্ষেত্রে একটি শালের জন্য সময় লাগে এবং লোমটি মানুষের চুলের চেয়ে —
(A) 500 ঘণ্টা, উটের, স্থূল, সংযোগ
(B) 250 ঘণ্টা, ছাগলের, সূক্ষ্ম, ধৈর্য্য
(C) 100 ঘণ্টা, ইয়াকের, স্থূল, সহানুভূতি
(D) 1000 ঘণ্টা, ভেড়ার, সূক্ষ্ম, সহযোগিতা
১৪০. চিরাচরিত উপায়ে জল সংরক্ষণের সঠিক পদ্ধতি সেট কোনটি?
(A) খাদিন-লাদাখ; এরি-মধ্যপ্রদেশ; জিং-বিহার; বুদ্ধি-কেরালা
(B) খাদিন-কেরালা; এরি-কর্ণাটক; জিং-মধ্যপ্রদেশ; বুদ্ধি-পশ্চিমবঙ্গ
(C) খাদিন-রাজস্থান; এরি-তামিলনাড়ু; জিং-লাদাখ; বুদ্ধি-মধ্যপ্রদেশ
(D) খাদিন-ওড়িশা; এরি-কেরালা; জিং-পাঞ্জাব; বুদ্ধি-গোয়া
১৪১. সুস্থায়ী উন্নয়ন এমনভাবে সম্পদ ব্যবহারের উপর জোর দেয় যাতে —
(A) সর্বোচ্চ লাভ অর্জিত হয়
(B) সবরকমের উন্নয়ন এড়িয়ে চলা যায়
(C) দ্রুত সম্পদ বৃদ্ধি হয়
(D) ভবিষ্যতের ক্ষতি না করে বর্তমানের চাহিদা পূরণ করা যায়
১৪২. বায়ুদূষণ পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত কণাপদার্থ কোনগুলি?
(A) PM 1 and PM 8
(B) PM 30 and PM 50
(C) PM 2.5 and PM 10
(D) PM 20 and PM 40
১৪৩. জাতিসংঘের স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যসমূহের (SDGs) মধ্যে কোনগুলি পরিচ্ছন্ন শক্তি, জলবায়ু এবং স্থলজ জীবনের সাথে সম্পর্কিত?
(A) SDGs 5, 10 and 14
(B) SDGs 1, 2 and 5
(C) SDGs 6, 9 and 11
(D) SDGs 7, 13 and 15
১৪৪. অন্তর্ভুক্তিমূলক পরিবেশবিদ্যা শিক্ষায় সমতা এবং প্রবেশাধিকারের অর্থ হলো —
(A) সকল শিক্ষার্থীকে অভিন্ন শিক্ষণ উপকরণ সরবরাহ করা
(B) শুধুমাত্র শক্তিশালী শিক্ষার্থীদের ক্ষেত্রসমীক্ষায় অংশ নিতে দেওয়া
(C) বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের পৃথক করা
(D) প্রতিটি শিশুর ক্ষমতা নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষা পাওয়া
১৪৫. বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণে ’30×30 লক্ষ্য’ বলতে বোঝায় —
(A) 2030 সালের মধ্যে 30% স্থলভাগ ও জলভাগ রক্ষা করা
(B) 30টি ক্ষেত্রে কার্বন নির্গমন 30% হ্রাস করা
(C) 30 বছরে দূষণ 30% কমানো
(D) 2030 সালের মধ্যে 30 মিলিয়ন গাছ লাগানো
১৪৬. জীববিবর্ধন (Biomagnification) প্রক্রিয়াটি বলতে বোঝায় —
(A) উচ্চ পুষ্টিস্তরে প্রজাতির সংখ্যা বৃদ্ধি
(B) দূষকের পরিমাণ হ্রাস
(C) খাদ্যশৃঙ্খলের উপরের দিকে যাওয়ার সাথে সাথে দূষকের ঘনত্বের বৃদ্ধি
(D) নতুন পরিবেশগত অবস্থার সাথে জীবের অভিযোজন
১৪৭. বায়োগ্যাস প্ল্যান্ট পরিবেশকে উন্নত করে —
(A) জৈব বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরিত করে এবং দূষণ হ্রাস করে
(B) মিথেন নির্গমন বৃদ্ধি করে
(C) জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করে
(D) আরও বেশি বর্জ্য উৎপাদন করে
১৪৮. তৃণভূমি বাস্তুতন্ত্রে তিন বছর খরা চলল। প্রথমে তৃণভোজী ও পরে মাংসাশী প্রাণী কমে গেল। প্রাথমিক ভারসাম্যহীনতার কারণ কোনটি?
(A) শিকারীর সংখ্যা বৃদ্ধি
(B) অজীবজ সম্পদের হ্রাস
(C) তীব্র সামাজিক আন্তঃক্রিয়া
(D) শিকারী প্রাণীদের মধ্যে জিনগত পরিব্যক্তি
১৪৯. অম্লবৃষ্টি মাটি থেকে জলাশয়ে অ্যালুমিনিয়াম দ্রবীভূত করে। এটি জলজ জীবের জন্য বিষাক্ত কারণ —
(A) জলের স্বাদ খারাপ করে দেয়
(B) অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তা নিঃশেষ করে দেয়
(C) মাছের ফুলকা ক্ষতিগ্রস্ত করে এবং আয়ন নিয়ন্ত্রণে বাধা দেয়
(D) সূর্যালোক প্রবেশে বাধা দেয়
১৫০. বনসংরক্ষণ আইন প্রধানত নিয়ন্ত্রণ করে —
(A) নগর পরিকল্পনা
(B) যানবাহনের ব্যবহার
(C) জলদূষণ
(D) বনচ্ছেদন ও ভূমির ব্যাবহারিক পরিবর্তন