Current Affairs Digest 2026: সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স সংকলন

Current Affairs Digest 2026
Current Affairs Digest 2026
Our WhatsApp Group Join Now

Current Affairs Digest 2026: এই নিবন্ধে ২০২৬ সালের ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা (WBCS, WBP, WBPSC, Primary TET) এবং কেন্দ্র সরকারের (SSC, Rail, Bank) বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিটি খবরের শেষে সম্ভাব্য প্রশ্নোত্তর পর্ব যুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ

ভেনেজুয়েলায় মার্কিন হানা, বন্দি প্রেসিডেন্ট

৩ জানুয়ারি: রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করল আমেরিকা। সোশাল মিডিয়ায় একথা নিজেই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি বিশ্ব জুড়ে ভারত-পাকিস্তান-সহ বেশ কয়েকটি যুদ্ধ থামানোর দাবি করে গিয়েছেন। দাবি করেছিলেন শান্তির লোকেরও। এই অভিযানের পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন আদালতে বিচার হবে মাদুরোর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার শাসনভার নিজেদের হাতে তুলে নিলেন তাঁরা। অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন কোনও দেশের বর্তমান প্রেসিডেন্টকে তাঁরই বাসভবন থেকে মাঝ রাতে অপহরণ করে বন্দি করার নজির বিশ্বে আর কোথাও নেই।

নিউইয়র্কের মেয়র পদে শপথ মামদানির

১ জানুয়ারি: নিউইয়র্কের নতুন মেয়র পদে শপথ নিলেন জোহরান মামদানি। আমেরিকার সব থেকে বড় শহরের প্রথম মুসলিম মেয়র তিনি। সেইসঙ্গে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া কোনও ব্যক্তি এই প্রথম মেয়র হলেন এই শহরের। নতুন বছর পড়ার লগ্নে ঠিক রাত ১২টার সময়ে কোরানে হাত রেখে প্রতিটি শপথ নেন মামদানি। নিউইয়র্কের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে তাঁকে শপথবাক্য পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। পরে অবশ্য শহরের প্রধান প্রশাসনিক ভবন সিটি হলে আনুষ্ঠানিক শপথ নেন মামদানি। সেখানে তাঁকে শপথবাক্য পাঠ করান তাঁর অন্যতম রাজনৈতিক সমর্থক সেন্টর বার্নি স্যান্ডার্স।

সুইশ রিসোর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৪০

১ জানুয়ারি: সুইজারল্যান্ডে বর্ষশেষের রাতে সুইস আল্পসের একটি বিলাস বহুল স্কি রিসর্টের পানশালায় আগুন লেগে ৪০ জনের মৃত্যু হল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেখানে ছিলেন দেশ-বিদেশের পর্যটকরাও। সুইজারল্যান্ডের প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে জখম অন্তত ১৫০ জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই। হোটেলের বেসমেন্টে আগুন লেগে দুর্ঘটনা বশত তা পানশালায় ছড়িয়ে পড়ে।

ফের বিক্ষোভে উত্তাল ইরান, মৃত বহু

২ জানুয়ারি: দেশের ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল ইরান। সাধারণ মানুষের উপরে ইরানের সরকার বলপ্রয়োগ করার ফল ভালো হবে না বলে সমাজমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। প্রসঙ্গত, ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামক তরুণীর মৃত্যুর পরে হিজাব-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছিল ইরান। দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল পাঁচশোরও বেশি মানুষের। এবারে খামেনেই শাসনের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের সঙ্কট নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। জানুয়ারির দ্বিতীয়ার্ধ পর্যন্ত সেখানে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ।

জাতীয় ও রাজ্য সংবাদ

প্রয়াত খালেদা জিয়া

৩০ ডিসেম্বর: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া (৮১) প্রয়াত হলেন। বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য একদিন আগেই মনোনয়নপত্র জমা পড়েছিল তাঁর নামে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও মনোনয়নপত্র আঙুলের ছাপ দিয়ে তিনটি আসনে বিএনপি-র প্রার্থী হয়েছিলেন। এর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ঢাকার এক হাসপাতালে প্রয়াত হলেন তিনি। তাঁর স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন খালেদা। বাংলাদেশে তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-কে জনপ্রিয়তার শিখরে তুলতেও সফল হয়েছিলেন।

মৌসম বেনজির নূর ফের কংগ্রেসে

৩ জানুয়ারি: তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফের কংগ্রেসে ফিরে এলেন মৌসম বেনজির নূর। সাত বছর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে মৌসম নূর দাবি তুলেছিলেন কংগ্রেস নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমঝোতা করুক। তা না হওয়ায় তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। গত সাত বছর তিনি তৃণমূলের মালদহ জেলা সভানেত্রীর পদে ছিলেন। তৃণমূলের হয়ে রাজ্যসভাতেও গিয়েছেন। সেখানকার মেয়াদ শেষের তিন মাস আগে ফিরে গেলেন পুরনো দলে।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী

৩১ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যে এই প্রথম কোনও মহিলা আধিকারিককে মুখ্যসচিব পদের দায়িত্ব দেওয়া হল। খবরে প্রকাশ অন্তত আটজন সিনিয়র অফিসারকে আকাশ পথে দপ্তর বসাল রাজ্য সরকার। সম্প্রতি মনোজ পন্থকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের (মুখ্যসচিবের পদমর্যাদায়) পদ। হঠাতই সরিয়ে দেওয়া ২০০৪ ব্যাচের জগদীশ প্রসাদ মীনা।

অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট

আন্তোনিও গুতেরেস: রাষ্ট্রপুঞ্জের মহাসচিব নিজের কার্যক্রমের শেষ বছরের কার্যক্রম শুরুর মুখে সাংবাদিক বৈঠকে আমেরিকা এবং চীন নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেন।

পুতিনের বাড়িতে ড্রোন হামলা: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি লক্ষ্য করে অন্তত ১৫টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে সেগুলিকে মাঝপথে নামিয়ে দেওয়া হয়েছে বলে রাশিয়া দাবি করেছে।

মুস্তাফিজুর রহমান: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (KKR) বাংলাদেশের এই পেসারকে দল থেকে বাদ দিয়েছে।

সুদের হার: ২০২৬ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকেও ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।

পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্নোত্তর

প্রশ্নউত্তর
১. নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে?জোহরান মামদানি।
২. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব কে হলেন?নন্দিনী চক্রবর্তী।
৩. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে মার্কিন বাহিনী আটক করেছে?ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো।
৪. বেগম খালেদা জিয়া কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন?তিনবার।
৫. মৌসম বেনজির নূর সম্প্রতি কোন দল ত্যাগ করে কংগ্রেসে ফিরেছেন?তৃণমূল কংগ্রেস।

নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে চোখ রাখুন edubangla.in-এ।

Leave a Comment