Primary TET News: রাজ্যে নতুন প্রাইমারি টেট কবে? শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা, ২০২৫-এর চলতি নিয়োগের মেধাতালিকা প্রকাশের পরেই নতুন টেটের বিজ্ঞপ্তি (সম্ভাব্য মার্চ ২০২৭) আসবে। বিস্তারিত আপডেট জানুন।

Table of Contents
২০২৫-এর নিয়োগ শেষের পরেই নতুন প্রাইমারি টেট, পরিষ্কার বার্তা শিক্ষামন্ত্রীর
রাজ্যে নতুন প্রাইমারি টেট (Primary TET) কবে হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার এই বিষয়ে একদম পরিষ্কার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগে ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর নতুন টেট পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করবে সরকার।
চলতি নিয়োগ আগে শেষ করাই মূল লক্ষ্য
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২২ সালের টেট পাস করা প্রার্থীদের জন্য ২০২৫ সালের সেপ্টেম্বরে ১৩,৪২১ টি শূন্যপদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, বর্তমানে সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করাই সরকারের প্রধান লক্ষ্য। ভোটের কারণে মাঝপথে এই ইন্টারভিউ প্রক্রিয়া থমকে গিয়েছিল। সেই আটকে থাকা কাজ শেষ করে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া মিটিয়ে প্যানেল বা মেধাতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না।
নতুন বিজ্ঞপ্তি কি ২০২৭ সালের মার্চ মাসে?
শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে যে, তাহলে নতুন টেটের বিজ্ঞপ্তি কবে আসতে পারে? শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো মাসের কথা ঘোষণা না করলেও, শিক্ষামহল ও বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী— বর্তমান ১৩,৪২১ জনের ইন্টারভিউ ও মেধাতালিকা প্রকাশের এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই মনে করা হচ্ছে, পুরোনো প্যানেল ক্লিয়ার হওয়ার পর, ২০২৭ সালের মার্চ মাস নাগাদই নতুন টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতে পারে।
চাকরিপ্রার্থীদের জন্য কী বার্তা?
যারা নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখছেন এবং প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি আসার জন্য বসে না থেকে এখন থেকেই ধাপে ধাপে প্রস্তুতি চালিয়ে যাওয়া প্রয়োজন।
প্রাইমারি টেট পরীক্ষার খুঁটিনাটি খবর, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক স্টাডি মেটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট দেওয়ার জন্য EduBangla-র প্রাথমিক টেট বিভাগের সাথে যুক্ত থাকুন। আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা সবসময় পাশে আছি।

