Class 3 Math Quiz – তৃতীয় শ্রেণির মজার গণিত কুইজ- প্রাইমারি গণিত প্র্যাকটিস

এই ইন্টারেক্টিভ Class 3 Math Quiz -এ অংশ নিয়ে আপনার সন্তানকে তৃতীয় শ্রেণীর গণিতের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করুন। ২০টি মজাদার গণিত সমস্যা সমাধান করে আপনার সন্তানের গণিত দক্ষতা যাচাই করুন। ভাগ, গুণ, সরল করা এবং দৈনন্দিন গণিত সমস্যা সমাধানের মাধ্যমে শেখার মজাদার অভিজ্ঞতা নিন। কুইজ শেষে সাথে সাথে ফলাফল দেখুন এবং ভুলগুলো বুঝে নিন। প্রাইমারি গণিত শেখার এই অনন্য সুযোগ মিস করবেন না! Perfect for class 3 math practice and learning basic arithmetic skills.

📚 নিয়মিত এই ধরনের কুইজ এবং স্টাডি মেটেরিয়ালস পেতে আমাদের সাথে যুক্ত হোন 👇 Join Now
Class 3 Math Quiz
Class 3 Math Quiz

চলো শুরু করা যাক Class 3 Math Quiz!

গণিত কুইজ – তৃতীয় শ্রেণি
গণিত কুইজ – তৃতীয় শ্রেণি
১। ঝুড়িতে ১০টি জাম আছে। এর মধ্যে ৬টি জামকে তিন ভাগ করে এক ভাগ খাওয়া হলো। এখন ঝুড়িতে কতগুলি জাম অবশিষ্ট আছে?
২। দীপু তার ৪ জন বন্ধুকে ২টি দলে ভাগ করল। একটি দলকে ৮টি লজেন্স দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে বলল। ঐ দলের প্রত্যেকে কয়টি লজেন্স পাবে?
৩। দীপু অন্য একটি দলকে ১০টি বিস্কুট দিল এবং সমান ভাগে ভাগ করে নিতে বলল। প্রত্যেকে কয়টি বিস্কুট পেল?
৪। প্রিয়া, মাসুম ও মানিক মিলে ২৪টি কাগজের নৌকা তৈরি করল। তারা সমান ভাগে ভাগ করে নিল। প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি তার ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল। প্রিয়ার ভাই কতগুলি নৌকা পেল?
৫। ৮ জন বন্ধু প্রত্যেকে ২টি করে বিস্কুটের প্যাকেট এনেছে। প্রতি প্যাকেটে ৬টি করে বিস্কুট আছে। মোট কতগুলি বিস্কুট আছে?
৬। সরল কর: ১২ – ১০ ÷ ২
৭। সরল কর: ২০ – ৮ ÷ ২
৮। সরল কর: ৩০ + ১০ ÷ ৫
৯। সরল কর: ২২ + ২২ ÷ ১১
১০। সরল কর: ৩৬ ÷ ৬ ÷ ৩
১১। সরল কর: (৮ × ৮) ÷ ২
১২। সরল কর: ৪ × ৩ + ৬ – ৮
১৩। সরল কর: ৪৪ – ৮ × ২
১৪। সরল কর: ৯৬ ÷ ২ × ২
১৫। সরল কর: ১০৮ – ২০ × ৩
১৬। ‘()’ – এই চিহ্নটির নাম কী?
১৭। সরল অঙ্কে কোন কাজটি প্রথমে করা হয়?
১৮। ১২-কে ৬ দিয়ে গুণ করে ৯ দিয়ে ভাগ করলে ফলাফল কত হবে?
১৯। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল?
২০। ২০১১ সালের ১লা জানুয়ারি শনিবার ছিল। ২০১১ সালের ১লা ফেব্রুয়ারি কী বার ছিল?
তোমার স্কোর
0/20
সঠিক উত্তরগুলি দেখতে উপরে স্ক্রোল করুন

তৃতীয় শ্রেণীর গণিতের মক টেস্ট দেয়ার জন্য এইখানে ক্লিক করুন!

📚 এই ধরনের পোস্ট আরো পাওয়ার জন্য "Eduবাংলার" whatsapp গ্রুপে সরাসরি জয়েন হন 👇 Join Now

Eduবাংলা

EduBangla একটি নির্ভরযোগ্য ও সম্পূর্ণ ফ্রি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে স্কুলের পড়াশোনা থেকে শুরু করে সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত পাঠ্যসামগ্রী পাওয়া যায়। জিকে, জিআই, গণিত ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কুইজ, প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট সাজানো হয়েছে অত্যন্ত সহজ ভাষায়। পাশাপাশি, প্রাথমিক স্তরের শিশুদের জন্য রয়েছে মোবাইল ও ট্যাব-ফ্রেন্ডলি বিশেষ আকর্ষণীয় কনটেন্ট, যা তাদের শেখাকে করবে আরও আনন্দদায়ক।